বগুড়ার জঙ্গলে ডিবির অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার তিন

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১১:২০ এএম

বগুড়া সদরের বাঘোপাড়া করতোয়া নদীর পাড়সংলগ্ন একটি জঙ্গলে অভিযান চালিয়ে একটি রিভলবার, দেশীয় অস্ত্র, ইয়াবা, নগদ অর্থ ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (১ আগস্ট) রাত ১০টার দিকে এ অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন রকি ও রাকিব নামের দুই ব্যক্তি। তবে তাদের সঙ্গে গ্রেপ্তার হওয়া আরেকজন কিশোর হওয়ায় তার পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঘোপাড়া করতোয়া নদীর পাড়সংলগ্ন জঙ্গলে অভিযান চালানো হয়। অভিযানে তিনজনকে গ্রেপ্তারের পাশাপাশি একটি রিভলবার, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, ইয়াবা, নগদ অর্থ এবং কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তার রকি একটি সন্ত্রাসী চক্রের প্রধান এবং রাকিব ওই চক্রের দ্বিতীয় নেতৃত্বে ছিলেন। তাদের বিরুদ্ধে ছিনতাই, অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, শহরের বাইরে নির্জন ওই জঙ্গলে তাঁবু টাঙিয়ে আস্তানা গড়ে তুলেছিল পাঁচ থেকে ছয় সদস্যের একটি চক্র। সেখানে তারা মাদক ব্যবসা পরিচালনার পাশাপাশি নিরীহ মানুষকে অপহরণ করে এনে মুক্তিপণ আদায়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালাত বলেও জানিয়েছে ডিবি পুলিশ।

ডিবির ইনচার্জ ইকবাল বাহার বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে চক্রের পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরবিএস
বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে, স্বজনের মরদেহ নিয়ে বাড়ি...
বগুড়ায় বর্জ্যের ভাগাড়ে মিলেছে বস্তাভর্তি জাল টাকা। বস্তায় টাকা দেখে আসল ভেবে তা কুড়িয়ে নিয়ে যান স্থানীয়দের অনেকে।
ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই বর্তমান সরকার জনগণের দাবি-দাওয়া উপেক্ষা করছে বলে অভিযোগ করেছে ১১ দলীয় জোট। আরও অভিযোগ, একটি দেশের ভয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার গড়িমসি করছে। 
চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি স্বর্ণ আত্মসাৎ মামলায় পুলিশের এক কনস্টেবলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ”৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে এই সভার আয়োজন করা হয়।  
দেশে বিপজ্জনক রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে, যার ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা ২০০ ছাড়িয়ে ২০১ জনে গিয়ে পৌঁছাল।...
হামের উপসর্গ নিয়ে গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি। 
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বাগত জানাতে ওয়াশিংটনে অভূতপূর্ব ও রাজকীয় আয়োজনের প্রস্তুতি নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। প্রায় এক দশকের মধ্যে শি জিনপিংয়ের প্রথম এই মার্কিন সফরটি ট্রাম্পের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর