চা-বাগানে ‘ওয়াশ’ সুবিধা উন্নয়নে অক্সফামের সঙ্গে কাজ করবে সিটি ব্যাংক

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম

জলবায়ু-সহনশীল সমাধানের মাধ্যমে সুবিধাবঞ্চিত চা-বাগান জনগোষ্ঠীর নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) সেবা উন্নত করতে সিটি ব্যাংক ও অক্সফাম ইন বাংলাদেশ এখন থেকে একসঙ্গে কাজ করবে। নারী ও কিশোরীদের নিরাপত্তা, স্বাস্থ্য ও মর্যাদাকে বিশেষ গুরুত্ব দিয়ে নেওয়া এই উদ্যোগের লক্ষ্য চা-বাগান জনগোষ্ঠীর ওয়াশ-সংক্রান্ত সংকট মোকাবিলা করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তাদের সক্ষমতা বৃদ্ধি করা।

বুধবার (সেপ্টেম্বর ২৩) সিটি ব্যাংক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন এবং অক্সফাম ইন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর অনীল পান্ত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান তথ্য কর্মকর্তা কাজী আজিজুর রহমান এবং হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং শাহরিয়ার জামিল খান উপস্থিত ছিলেন।

এ ছাড়া অক্সফাম ইন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যাডভাইজার মাহমুদা সুলতানা এবং হেড অব ফাইন্যান্স, রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স হালিমা আক্তার মিতুসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মাসরুর আরেফিন বলেন, নিরাপদ পানি ও স্যানিটেশনের সুযোগ মানুষের স্বাস্থ্য ও মর্যাদার জন্য অপরিহার্য। এই অংশীদারত্ব সিটি ব্যাংকের সিএসআর কার্যক্রমের দুটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকারÑনারী ও পরিবেশকে একত্র করেছে। এর মাধ্যমে আমরা এমন বাস্তবসম্মত ও জলবায়ু-সহনশীল সমাধান দিতে চাই, যা চা-বাগান জনগোষ্ঠীর জীবনে অর্থবহ পরিবর্তন আনবে।

অনিল পান্ত বলেন, বাংলাদেশের চা-শিল্পে নারী চা-শ্রমিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও অনেক চা-বাগান জনগোষ্ঠী এখনো নিরাপদ পানি ও স্যানিটেশনের দীর্ঘস্থায়ী সংকটে রয়েছে, যা ক্রমবর্ধমান জলবায়ু ঝুঁকির কারণে আরও প্রকট হচ্ছে। এই অংশীদারত্ব কেবল অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মর্যাদা, অধিকার ও সহনশীলতা নিশ্চিত করার একটি বিশেষ উদ্যোগ। সিটি ব্যাংকের সঙ্গে আমরা এমন জলবায়ু-সহনশীল ও জনগোষ্ঠীর নেতৃত্বাধীন ‘ওয়াশ’ সমাধান বাস্তবায়ন করতে চাই, যা তাদের দৈনন্দিন জীবনমান উন্নত করবে এবং দীর্ঘমেয়াদে ইতিবাচক পরিবর্তন ধরে রাখতে সক্ষম হবে।

এই অংশীদারত্ব সিটি ব্যাংকের সামগ্রিক সিএসআর অগ্রাধিকারের সঙ্গে জেন্ডার ন্যায়বিচার, জলবায়ু-সহনশীলতা ও জনগোষ্ঠীর নেতৃত্বাধীন উন্নয়নে অক্সফামের অভিজ্ঞতাকে একত্র করেছে। এর মাধ্যমে চা-বাগান জনগোষ্ঠীর জন্য স্থানীয়ভাবে পরিচালিত ও টেকসই সমাধান বাস্তবায়নে সহায়তা করা হবে।

আরবিএস
সিটি ব্যাংক তার ভ্যালু গ্রাহকদের দৈনন্দিন সুবিধা প্রদানের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আল্ট্রামেরিন ক্রেডিট কার্ড’ চালুর ঘোষণা দিয়েছে।
সিটি ব্যাংক সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের সদস্য প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন (আইটিএফসি)-এর শীর্ষ প্রতিনিধিদলের...
বিশ্বজুড়ে আন্তদেশীয় লেনদেন ব্যবস্থা দ্রুত ও স্বচ্ছ করতে সুইফটের চালু করা নতুন রিটেল পেমেন্ট কাঠামোয় মাইলফলক অর্জন করেছে বাংলাদেশের সিটি ব্যাংক। সুইফটের এই নতুন উদ্যোগে আন্তর্জাতিক অর্থ প্রেরণকারী...
চলতি ২০২৬ হিসাববছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) বেসরকারি খাতের সিটি ব্যাংকের কনসোলিডেটেড কর-পরবর্তী নিট মুনাফা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ সময়ে ব্যাংকটি ৫২৬ কোটি ৬৯ লাখ টাকা মুনাফা করেছে, যা আগের...
ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাতের পর ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার হোটেল-রেস্তোরাঁয় সরবরাহের অভিযোগে মানিকগঞ্জে ৯ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির...
তিন নম্বর সতর্ক সংকেতের মধ্যেই উত্তাল সাগরে বিপদে পড়েছেন ১৮ জেলে। ট্রলারের পাখা ভেঙে যাওয়ায় চারদিন ধরে সাগরে ভাসছে তাদের মাছ ধরার ট্রলার এফবি তাওসীন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর