কুমিল্লার মুরাদনগরে জমি-সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় খালেদা আক্তার নামে এক নারী (৭০) ও মঞ্জুরুল আলম টিটু নামে (৩৬) এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লা মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া দড়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খালেদা আক্তার মুরাদনগর উপজেলার দড়ানীপাড়া গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। আর মঞ্জুরুল আলম টিটু একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। সম্পর্কে তারা ফুফু ও ভাতিজা।
স্থানীয়দের ভাষ্য, বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন খালেদা ও টিটু।
নিহতের স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জায়গা-সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সোমবার সন্ধ্যায় খালেদা আক্তারের ভাই মোস্তাক আহমেদ আবু মিয়া তাদের ওপর হামলা চালান। একপর্যায়ে দা দিয়ে কুপিয়ে তাদের গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দাউদকান্দির গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে দুজনের মৃত্যু হয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা হাবিবুর রহমান জানান, নিহত দুজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাশরুরুল হক জানান, ঘটনাস্থলে পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।
দুই স্ত্রী ও ঋণের জ্বালায় অভিনব ‘অপহরণ’ নাটক!
লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ সার জব্দ