কৃষক হত্যা মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ০৯:০৫ পিএম

মানিকগঞ্জে কৃষক কালিচরণ মন্ডল হত্যা মামলায় মোঃ আজাদ (৩৫) নামের এক ব্যক্তিকে আমৃত্যু যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। 

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। 

দন্ডপ্রাপ্ত আসামি মোঃ আজাদ মানিকগঞ্জ সদরের চর বেউথা এলাকার আজহার মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রঙমিস্ত্রী।

আদালত ও মামলার সূত্রে জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলার আন্ধারমানিক গ্রামে বাড়ি পাশে ২০১৪ সালের ১২ জানুয়ারি নিজের সরিষা খেতে বেড়া দিচ্ছিলেন কৃষক কালিচরণ মন্ডল। এসময় পার্শ্ববর্তী চর বেউথা এলাকার মোঃ আজাদ কালিচরণ মন্ডলের কাছে দা চান। এনিয়ে মোঃ আজাদের সাথে কথা কাটাকাটি হয় কৃষক কালিচরণ মন্ডলের। পরে আজাদ কৃষক কালিচরণ মন্ডলের হাতে থাকা দা কেড়ে নিয়ে তাকে (কালিচরণ) কুপিয়ে হত্যা করে। হত্যার পরে কৃষক কালিচরণ মন্ডলের ডান হাত কেটে নিয়ে রাস্তায় ঘুরে বেড়ান আজাদ। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।

ঘটনার দিনই নিহতের ছেলে গোপাল মন্ডল বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা ও তৎকালিন সদর থানার উপপুলিশ পরিদর্শক শাহ আলম ২০১৫ সালে ২৪ মে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন।

আরও পড়ুন: স্কুলছাত্রী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

আদালতে বাদী পক্ষের ১৩ জন ও আসামী পক্ষে চার জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। আজাদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ১৮৬০-এর ৩০২ ধারার অপরাধে দোষী সাব্যস্তক্রমে আসামির স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন বিচারক উৎপল ভট্টাচার্য।  

রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী এ পি পি মথুরনাথ সরকার সন্তোষ প্রকাশ করলেও আসামী পক্ষের আইজীবী এটিএম শাহজাহান উচ্চ আদালতে আপিলের কথা জানান।


একাত্তর/আরবিএস  

রংপুরে সেচ্ছাসেবক দলের এক নেতাকে নির্যাতনের অভিযোগে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উৎসবমুখর আয়োজন।
চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে তিন নারীসহ ছয়জন নিহত হয়েছেন। 
দেশের তিন জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী ও এক শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ, পিরোজপুর ও...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর