সহকর্মী আক্রান্ত, এখনও করোনা পরীক্ষা করাতে পারেননি ১১ শিক্ষক

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০১:০৩ পিএম

স্কুল খোলার আগেই দুই ডোজ টিকা নিয়েছিলেন মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক পুলিন কুমার মন্ডল (৪০)। তারপরও তিনি করোনায় আক্রান্ত হন। 

বুধবার (২২ সেপ্টেম্বর) করোনা শনাক্ত হওয়ার পর থেকে তিনি নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে ভালো রয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ চন্দ্র হালদার। 

প্রধান শিক্ষক নরেশ চন্দ্র হালদার জানান, শিক্ষক পুলিন কুমার মন্ডল গত ২০ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নিবার্চনে একটি কেন্দ্রের দায়িত্ব পালন করেন। এরপর বুধবার সকালে তিনি বিদ্যালয়ে আসেন। বিদ্যালয়ে আসার পর তার শরীরে হালকা জ্বর অনুভবসহ কাশি হয়। তখন তাকে ক্লাসে যেতে না দিয়ে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষায় তার করোনা পজিটিভ শনাক্ত হয়। 

নরেশ চন্দ্র হালদার বলেন, তিনি কিভাবে করোনা আক্রান্ত হয়েছেন, ভোট কেন্দ্র থেকে নাকি তার পরিবার থেকেই তা জানা যাচ্ছে না। তার স্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা সুচন্দারও একই দিনে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাই স্ত্রীর থেকেও তার করোনা সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শিক্ষক পুলিনসহ বিদ্যালয়ের ১২ শিক্ষকের সবার দুই ডোজ করে করোনার টিকা নেওয়া রয়েছে। 

আরও পড়ুন: মায়ের বিদেশ যাওয়ার খবর শুনে শিশু সাদিয়ার আত্মহত্যা

এদিকে শিক্ষক পুলিন কুমার মন্ডল করোনায় আক্রান্ত হওয়ার পর অন্য ১১ জন শিক্ষকেরও করোনা পরীক্ষার জন্য বৃহস্পতিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ফিরিয়ে দিয়ে শনিবার আসতে বলে। এতে শিক্ষকদের মাঝে শঙ্কা বিরাজ করছে। 

এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ারুল কুদ্দুস একাত্তরকে জানান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা হয়েছে। তিনি বলেছেন, তিন দিনের আগে পরীক্ষা করলে সঠিক রিপোর্ট নাও পাওয়া যেতে পারে। এজন্য অপেক্ষা করতে হবে। এটা টেকনিক্যাল বিষয়। আমরা বিদ্যালয় ও শিক্ষার্থীদের নিরাপত্তায় সজাগ রয়েছি। 


একাত্তর/আরএইচ

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর