৭০ বছর পর ছেলের সঙ্গে দেখা হচ্ছে মায়ের

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৮:২৩ পিএম

রাজশাহীর বাগমারায় হারিয়ে যাওয়ার ৭০ বছর পর আপনালয়ে প্রিয়জনদের খুঁজে পেয়েছেন আব্দুল কুদ্দুস মুন্সী। ছেলের আশায় এখনও পথ চেয়ে আছেন আব্দুল কুদ্দুসের শতবর্ষী মা। শনিবার দেখা হতে যাচ্ছে মা-ছেলের।

৭০ বছর আগে পুলিশ সদস্য চাচার সাথে ব্রহ্মণবাড়িয়া থেকে রাজশাহীর বাগমারায় বেড়াতে এসে হারিয়ে যান ১০ বছর বয়সী আব্দুল কুদ্দুস মুন্সি।

অনেক খোঁজা-খুজির পর তাকে না পাওয়া গেলে, হাল ছেড়ে দেন পরিবারের সদস্যরা। কুদ্দুস নিজেও জানতেন না তাঁর বাড়ি কোথায়।

শুধু জানতেন গ্রামের নাম। এর সূত্রে ধরেই অবশেষে ফেসবুকের কল্যাণে আপন ঠিকানাসহ প্রিয়জনদের খুঁজে পেয়েছেন আব্দুল কুদ্দুস মুন্সী। ১০ বছরের শিশু আজ ৮০ বছরের বৃদ্ধ।

গেলো এপ্রিলে আইয়ূব আলী নামের পরিচিত একজনের ফেসবুক আইডি থেকে নিজের হারিয়ে যাবার গল্প বলেন আব্দুল কুদ্দুস।

নিজের পরিচয় ও জন্মস্থানের তথ্য দিয়ে আব্দুল কুদ্দুস মুন্সী আকুতি জানান, জীবনে একবার হলেও পরিবারের সাথে দেখা করার।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ছড়িয়ে থাকা তার গ্রামের বাসিন্দারা সাড়া দিতে থাকেন। এক পর্যায়ে আব্দুল কুদ্দুসকে খুঁজে পান তার পরিবারের সদস্যরা।

আব্দুল কুদ্দুসের স্বজনরা জানান, এখনও জীবিত আছেন তার শতবর্ষী মা ও এক বোন। এরই মধ্যে মায়ের সাথে ভিডিও কলে কথাও বলেছেন আব্দুল কুদ্দুস।

এই ঘটনায় আলোড়ন ফেলেছে আব্দুল কুদ্দুসের বর্তমান আবাসস্থল বাগমারার বাড়ুইপাড়া গ্রামেও। খুশি আব্দুল কুদ্দুসের স্ত্রী-সন্তানরাও।

শনিবার মায়ের সাথে দেখা করতে ব্রাহ্মণবাড়িয়া যাবেন আব্দুল কুদ্দুস মুন্সি। সেখানকার নবীনগর উপজেলার বাড্ডা গ্রামেই রয়েছে তার শেকড়।


একাত্তর/এসএ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর