জয়পুরহাটে প্রতিমা ভাঙচুরের অভিযোগে আটক এক

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০১:৫২ পিএম

জয়পুরহাট সদর উপজেলার শুকতাহার এলাকায় দুটি মন্দিরে প্রতিমা ভাংচুরের অভিযোগে লাল বাবু নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে মন্দির দুটির প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, জয়পুরহাট সদর উপজেলার  শুকতাহার মধ্য পাড়া ও পুর্ব সার্বজনীন দুর্গা মন্দিরে শুক্রবার গভীর রাতে মন্দির দুটির কয়েকটি প্রতিমা ভাংচুর করা হয়।

আরও পড়ুন: তালেবান সরকারকে সমর্থন দিতে ইমরানের আহ্বান

মন্দির কমিটি বলছে, আসন্ন দুর্গাপুজা উপলক্ষে তারা প্রতিমা তৈরি করছে। দুস্কৃতকারীরা রাতের অন্ধকারে প্রতিমাগুলো ভাংচুর করেছে।

এ ঘটনায় ওই গ্রামের করিম মন্ডলের ছেলে মোঃ লাল বাবুকে আটক করেছে জয়পুরহাট পুলিশ।


একাত্তর/আরবিএস 

মোংলা বন্দরে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি করোনার প্রকোপ বৃদ্ধিতে এর প্রতিরোধে সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
নেত্রকোনার কলমাকান্দায় পূজা দেখতে যাওয়ার পথে শুক্রবার সকালে নৌকা ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
টাঙ্গাইলের গোপালপুরে দুর্গাপূজার মণ্ডপগুলোতে দুঃস্থ অসহায়দের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করেছেন আওয়ামী লীগ নেতা খন্দকার মসিউজ্জামান রোমেল ও অপরাজিতা হক এমপি।
করোনা মহামারীর কারণে তিন বছর বন্ধ থাকার পর আবারও দেশসেরা দুর্গোৎসবের আয়োজন করেছে বাগেরহাটের শিকদারবাড়ি। দর্শক টানতে বরাবরের মতো এবারও প্রতিমায় আনা হয়েছে নানা বৈচিত্র্য।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর