ব্রিজের স্ল্যাবে রডের পরিবর্তে সুপারি গাছ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৫ পিএম

পিরোজপুরের কাউখালীতে ব্রিজ মেরামত কাজের স্ল্যাব তৈরিতে রডের পরিবর্তে সুপারি গাছের চেরা ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। কাউখালী সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের (কাঁঠালিয়া) নূরুল ইসলামের বাড়ির সামনে স্টিলের ব্রিজের স্ল্যাব নির্মাণকাজে এ সুপারি গাছ ব্যবহার করা হয়।

সম্প্রতি ব্রিজের কয়েকটি স্ল্যাব ভেঙে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে দেখা যায়, ব্রিজের তিনটি স্ল্যাব ভেঙে গেছে। প্রতিটি স্ল্যাবে রডের পরিবর্তে ৫টি করে সুপারি গাছের চেরা (স্থানীয় ভাষায় সুপারির ডাব) দিয়ে ঢালাই করা হয়েছে। ব্রিজটির প্রায় সব স্ল্যাবই ফেটে গেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন এডিপির আওতায় ব্রিজটি মেরামত করা হয়। ‘মেসার্স হালিমা এন্টারপ্রাইজ’ -এর মালিক লাভলু খান কাজটি করেন। ২০২২ সালের ২০ জুন কাজ শেষ হয়।

এলাকার বাসিন্দা আবদুল লতিফসহ একাধিক বাসিন্দা জানান, ঠিকাদার নিজের এলাকায় স্ল্যাব তৈরি করে নিয়ে আসেন। একদিনের মধ্যে এসব বসিয়ে চলে যান। কাজ করে যাওয়ার পর থেকেই স্ল্যাবে ফাটল দেখা দেয়। তিনদিন আগে তিনটি স্ল্যাব ভেঙে পড়ে গেছে। এ খবর জানাজানি হলে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও ব্রিজ ঘুরে দেখেছেন।

মেসার্স হালিমা এন্টারপ্রাইজের মালিক লাভলু খান দাবি করেন, এক থেকে দেড় বছর আগের ঘটনা এটি। তিনি নিজে কাজ করেন নি। ওই কাজ কাউখালীর সীমান্ত ও তার এক বড় ভাইয়ের কাছে বিক্রি করে দিয়েছিলেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঠিকাদার প্রশ্ন করে বলেন, যখন ঢালাই দেয় তখন উপজেলা প্রকৌশলী বা তার প্রতিনিধিরা বিষয়টি দেখেননি কেনো? এখন সমস্যার কথা বললে কীভাবে হবে?

উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন, খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং আমি ঘটনাস্থলে গিয়ে অবস্থা দেখে অবাক হয়েছি। উপজেলা চেয়ারম্যানের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মনু মিয়া বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে দেখে এসেছি। সভা করে প্রকৌশলীকে ব্যাখ্যা দেয়ার জন্য বলা হয়েছে।

তিনি জানান, বিষয়টি সংসদ সদস্য, এলজিইডির প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীকে জানানো হবে। এ ধরনের দুর্নীতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/আরএ
হাসপাতালে নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ এবং দালালচক্রের দাপট খতিয়ে দেখতে পিরোজপুর জেলা হাসপাতালে আকস্মিক অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে, দুদক পিরোজপুর সমন্বিত...
মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা ঘুণ পোকার গুঁড়োতেই আটকে যায় তদন্তকারীদের নজর। ক্ষুদ্র এই আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় ক্লুলেস হত্যার রহস্য।
ভরা মৌসুমেও বাজারে নেই কাঙ্ক্ষিত ইলিশ। বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও জেলেদের জালে প্রত্যাশা অনুযায়ী ইলিশ বা অন্য কোনো সামুদ্রিক মাছ মিলছে না। এতে বাজারে মাছের সরবরাহ...
এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর