স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৬ পিএম

পটুয়াখালীর কলাপাড়ার লেমুপাড়া গ্রামে যৌতুকের জন্য কিল ঘুষি ও লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখমের পর গলায় ফাঁস দিয়ে স্ত্রী নার্গিসকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী রাজিব হাওলাদারকে গ্রেপ্তার করে করেছে পটুয়াখালী র‍্যাব-৮ সদস্যরা।

বরগুনার আমতলী উপজেলার কেওড়া বুনিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার কলাপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব-৮।

গত ৯ সেপ্টেম্বর  রাতে  নার্গিসকে হত্যার পর পালিয়ে যায় স্বামী রাজিব। ১০ সেপ্টেম্বর পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়।  ঘটনার পর থেকে পলাতক ছিলেন রাজিব।

এ ঘটনায় নিহতের পিতা আনোয়ার হোসেন বেপারী বাদী হয়ে কলাপাড়া থানায় রাজিবসহ পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহমেদ জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিব স্ত্রী হত্যার কথা স্বীকার করেছেন। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

একাত্তর/জো
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর