ঘূর্ণিঝড় হামুন: পটুয়াখালীতে ৭০৩ সাইক্লোন শেল্টার ও ৮৭৬০ স্বেচ্ছাসেবক প্রস্তুত

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৪:৩৪ পিএম

প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ -এর কারণে চট্টগ্রাম ও পায়রা বন্দরকে ৭ নম্বর বিপদসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে পটুয়াখালীতে ৭০৩ সাইক্লোন শেল্টার, ৩৫টি মুজিব কেল্লা ও ৮৭৬০ জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে।

পটুয়াখালীতে জরুরি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে জানানো হয়, ৯ লাখ ৯০ হাজার নগদ টাকা এবং ৬০০ মেট্রিক টন চাল মজুদ রয়েছে জেলায়। মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসক দরবার হলে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলার সিভিল সার্জন ডা. এসএম কবির হাসান জানান, জেলায় স্যালাইন, খাবার পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট পর্যাপ্ত প্রস্তুত রয়েছে। ৮২টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে কনট্রোল রুমের ব্যবস্থা করা হয়েছে। জরুরি প্রয়োজনে বাসিন্দাদের ০২৪৭৮৮৮০৮৮৭ ও ০১৭০০-৭১৬৭২৪ নম্বরে যোগাযোগের জন্য বলা হয়েছে।

পটুয়াখালী জেলা প্রশাসক মো. নুর কুতুবুল আলমের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ আবদুল্লাহ সাদিদের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান, সিভিল সার্জন এস এম কবির, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফ হোসেন, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ, পটুয়াখালী পৌরসভার প্যানেল মেয়র দেলোয়ার হোসেন আকন প্রমুখ।

একাত্তর/আরএ
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর