লঞ্চে আগুনের পরিকল্পনা, র‌্যাবের হাতে ধরা ছাত্রদল নেতা

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০২:২৭ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর লঞ্চে আগুন দেওয়ার পরিকল্পনায় বরিশাল নগর ছাত্রদলের সভাপতিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে বরিশাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার দুপুর ১২টার দিকে নগরীর রূপাতলীর র‌্যাব-৮ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।  

গ্রেপ্তাররা হলেন- বরিশাল নগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি ও তার সহযোগী আহাদ হোসেন আবির। 

মঈন বলেন, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরবর্তী সময়ে রনি লঞ্চে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার অন্যতম পরিকল্পনা করেছিলেন। ২৮ অক্টোবর ও পরবর্তী সময়ে ঢাকা ও বরিশালের বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার নির্দেশদাতাও তিনি। তার সহযোগী ছিলেন আবির। 

তিনি বলেন, প্রযুক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও সিসিটিভির থেকে পাওয়া ভিডিও অনুযায়ী বাসে অগ্নি সংযোগে রনির উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। একই সঙ্গে প্রযুক্তির মাধ্যমে রনির বিরুদ্ধে লঞ্চে আগুন দেয়ার পরিকল্পনাও নিশ্চিত হওয়া গেছে। 

তিনি আরও জানান, রনির বিরুদ্ধে সদর থানায় পাঁচটি মামলা রয়েছে। এছাড়া ২০১৮ সালে নাশকতার মামলায় কারাভোগ করেছিলেন রনি।

এদিকে মঙ্গলবার ফায়ার সার্ভিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে ১৫৪টি আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে সবচেয়ে বেশি আগুন দেওয়া হয়েছে ঢাকা সিটিতে। দিনে গড়ে পোড়ানো হয়েছে পাঁচটি বাস। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব ঘটনায় সারাদেশে অন্তত পাঁচ জন আহত, দুই জন ফায়ার সার্ভিসের সদস্য মারধরের শিকার ও ফায়ার সার্ভিসের একটি পানিবাহী গাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। 

অপরদিকে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে বাসে আগুন দেওয়ার জন্য বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরাই বোমা বানাচ্ছে বলে দাবি করেছে গোয়েন্দা শাখা। কেন্দ্রীয় যুবদলের নেতার স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে এই তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

একাত্তর/এসি
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর