উঠান বৈঠক থেকে ফেরার পথে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১১:৫২ এএম

পটুয়াখালী-২ আসনের নৌকা মার্কার প্রার্থী আ স ম ফিরোজের উঠান বৈঠক শেষে ফেরার পথে ধারালো অস্ত্রের হামলার শিকার হয়ে গুরুতর জখম হয়েছেন সাবেক যুবলীগ নেতা রেজাউল করিম খান। 

শনিবার রাত সাড়ে দশটায় উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। রেজাউল করিম খান পটুয়াখালী জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

বাউফল পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুক জানান,  শনিবার সন্ধ্যার পরে রাজনগর গ্রামে পটুয়াখালী-২ আসনের নৌকা মার্কার প্রার্থী আ স ম ফিরোজের সমর্থনে উঠান বৈঠক ছিল।  বৈঠক শেষে মোটরসাইকেলে ফেরার পথে উপজেলা চেয়ারম্যান মতলেব হাওলাদারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে রেজাউলের দুই পা ও শরীর ক্ষতবিক্ষত হয়। এ হামলায় তিনি ছাড়াও আরও তিনজন আহত হন। উপজেলা চেয়ারম্যানের ছেলে হাসান মাহমুদের নেতৃত্বে এ হামলা হয়েছে বলে তার দাবি।

ঘটনার সত্যতা স্বীকার করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

 

একাত্তর/জো
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর