জাল ভোট হলে কেন্দ্রের কারও চাকরি থাকবে না: ইসি আহসান হাবিব

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১০:২৯ পিএম

নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেছেন, কোনো কেন্দ্রে যদি একটি জাল ভোট হয় তবে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারসহ কারও চাকরি থাকবে না।

তিনি আরও বলেছেন, প্রথমে তাদের সাসপেন্ড করা হবে, পরবর্তীতে চাকরিচ্যুতির জন্য যা যা করার দরকার তাই করা হবে। আমাদের অবস্থান এবার জিরো টলারেন্স।

বুধবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালীর চারটি এবং বরগুনার দুটি আসনের প্রার্থী, নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আহসান হাবিব খান বলেন, এখন ছবিযুক্ত ভোটার তালিকা আছে। অ্যাসিস্ট্যান্ট পোলিং অফিসার দেখবে চেহারা, ছবি মিলাবে, তারপর ভোট দিবে। একটি ব্যক্তি যেন না বলে আমার ভোট তো দেওয়া হয়ে গেছে। একটি কেস যদি পাওয়া যায় সেই প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারদেরকে কিন্তু সাথে সাথে সাসপেন্ড করা হবে এবং পরবর্তীতে চাকরিচ্যুক করা হবে। আমাদের যা যা করা দরকার সেটা করা হবে।

তিনি আরও বলেন, সততা-স্বচ্ছতা এবং সুন্দর ভোটের ব্যাপারে জিরো টলারেন্স। এটার সহযোগিতা কিন্তু সবার দরকার। প্রার্থীদের পক্ষ থেকেও দরকার। তারা সহযোগিতা করবে এবং আমার সাথে সবাই পরীক্ষিত এখানে যারা আছেন তারা আমাদের অনেক ইলেকশনে সহযোগিতা করে প্রমাণ করেছে তারা সঠিক নির্বাচনের জন্য প্রশাসন, পুলিশ আইন-শৃঙ্খলা বাহিনী সহযোগী হয়ে কাজ করছে।

সাংবাদিকদের সহযোগিতা চেয়ে তিনি বলেন , আপনাদের সহযোগিতা দরকার; আপনারা যারা আছেন তারা কেন্দ্রের সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকবেন আর কেন্দ্র ভাগ করে নিবেন, ভোট দিয়ে আসার পর জিজ্ঞাসা করবেন, ‘মা কেমন ভোট হল?’ মা এসে বলবে, বাবা এত সুন্দর ভোট কখনো দেখি নাই। এটা যদি বলে তাহলে ১০০ তে ১০০ প্রচার করেন। আবার যদি বলে, ‘বাবা আমার ভোট কে যেন দিয়ে গেছে, আর ভিতরে কে যেন সিল মারছে’ তখন আপনারা প্রচার করেন যেই হোক যার ফেভারেট হোক সেটা প্রচার করবেন যদি সৎ সাহস থাকে। আপনাদের এই সহযোগিতা দরকার।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই পর্যন্ত আপনারা সহায়তা করেছেন সাহায্য দিয়েছেন এবং দেখেন বড় পত্রিকায় এসেছিল লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় দুজনকে চাকরিচুত্যু হতে যাচ্ছে। আপনাদের মিডিয়ার খবর আমাদের পর্যন্ত আসতে হবে। সকলের সহযোগিতায় ইনশাআল্লাহ পৃথিবীর কাছে, বাংলাদেশ ভোটারদের কাছে , আমাদের নিজেদের মনের মধ্যে বিবেকের কাছে, যেন প্রমাণ করতে পারি এর আগে অতীতে এমন নির্বাচন হয় নাই। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এবং আগামী নির্বাচন কর্মকর্তাদের কাছে অনুকরণীয় অনুসরণীয় হয়ে থাকবে।

বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মো. শহীদুল্লাহ, পটুয়াখালী জেলা প্রশাসক নূর  কুতুবুল আলম, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, বিভিন্ন আসনের প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কেএসএইচ
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে প্রায় ১০০ মণ ইলিশ। সাগরে কাঙ্ক্ষিত এই ইলিশ পাওয়ার পর তা কুয়াকাটার আলীপুর মৎস্য বন্দরে বিক্রি হয়েছে প্রায় ৩০ লাখ টাকায়।...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর