লঞ্চের আগাম টিকেট বিক্রি শুরু, যাত্রী বেড়েছে

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১২:৫২ পিএম

বরিশাল-ঢাকা নৌরুটে ঈদযাত্রায় লঞ্চের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে। বেশিরভাগ বিলাস বহুল লঞ্চগুলোর বুকিং অফিস বরিশাল হওয়াতে গেল ২০ মার্চ থেকে কেবিনের চাহিদার আগাম স্লিপ নিয়েছেন যাত্রীরা। আর ৩১ মার্চ থেকে শুরু হয়েছে টিকেট বিক্রি।

সড়কপথে দুর্ঘটনার কথা মাথায় রেখে যাত্রীরা এবার লঞ্চের দিকে ঝুঁকেছেন বলে টিকেটের চাহিদা বেড়েছে।

পদ্মাসেতু নির্মাণের পর গতবছরই ঈদযাত্রায় লঞ্চের যাত্রী ছিলো কম। তবে সড়কপথে বেপরোয়া গতির গাড়ি চলাচলে দুর্ঘটনা বাড়ায় এবছর ঈদযাত্রায় যাত্রীরা ছুটছেন লঞ্চের দিকে।

লঞ্চের টিকেট ক্লার্করাও বলেন, গেল বারের চেয়ে এবার টিকেটের চাহিদা বেড়েছে। সে অনুযায়ী চাহিদার কেবিনের টিকেটের আগাম স্লিপও নিয়েছেন যাত্রীরা।

সুরভী লঞ্চের টিকেট ক্লার্ক আফজাল হোসেন জানান, তারা গত ২০ মার্চ থেকে অগ্রিম স্লিপ দেয়া শুরু করেছেন। এবং ২৮ তারিখ থেকেই যাত্রীরা পাচ্ছেন কেবিন সুবিধা।

তবে লঞ্চের ব্যবস্থাপকরা বলছেন, লঞ্চ ব্যবসা এখন উৎসব কেন্দ্রিক হয়ে পড়েছে। স্বাভাবিক সময়ে লঞ্চ চলে মাত্র দুটি। 

সুরভী শিপিং লাইন্সের ব্যবস্থাপক মহম্মদ রিশাদ বলেন, আগে যেভাবে যাত্রী ছিলো এখন তেমন যাত্রী পাওয়া যায় না। স্টাফ, জ্বালানি খরচ মিলে তাতে করে আমরা কোনোভাবে টিকে আছি।

প্রতিবারের মতোই যাত্রীদের নিরাপত্তা ও যাতায়াত নির্বিঘ্ন করতে বাড়তি ব্যবস্থা নিচ্ছে বিআইডব্লিউটিএ। এবার কালবৈশাখীর মৌসুমে ঈদ হওয়ায় লঞ্চ চলাচলে থাকছে বাড়তি সতর্কতা।

বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্র্যাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক রিয়াদ হোসেন বলেন, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনের সহায়তা নিয়ে আমরা আমাদের প্রস্তুতি সম্পন্ন করেছি।

ঈদ উপলক্ষে দক্ষিণাঞ্চলের ১৩টি রুটে ৪ এপ্রিল থেকে স্পেশাল সার্ভিসে ৭০টি লঞ্চ চলাচল করবে। এরমধ্যে ঢাকা-বরিশাল রুটে চলবে ৭ থেকে ৮টি লঞ্চ। তবে যাত্রীর চাহিদা অনুযায়ী এই সংখ্যা বাড়তে পারে।

 

একাত্তর/আরএ
বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর