সাড়ে আট মণ হরিণের মাংস ও হাঙর জব্দ 

আপডেট : ০৫ মে ২০২৪, ০৭:১১ পিএম

বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ৬০ কেজি হরিণের মাংস, হরিণের আটটি পা এবং ২৮০ কেজি হাঙর মাছ জব্দ করেছে কোস্ট গার্ড।

রোববার দুপুরে উপজেলার ছয়রাবাদ খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে হরিণের মাংস ও বিএফডিসি এলাকায় একটি ট্রলার থেকে হাঙর মাছ জব্দ করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন পাথরঘাটা কোস্ট গার্ড স্টেশনের কমান্ডার এম ফিরোজ্জামান।

তিনি বলেন, তথ্য পেয়ে আমরা টুলু কাজির বাড়ির পুকুর পাড়ে অভিযান চালায়। সেখানে বরফজাত করে মাটিতে পুঁতে রাখা একটি কর্কশিট থেকে ৬০ কেজি হরিণের মাংস ও আটটি পা জব্দ করা হয়।

এর আগে সকাল ৮টার দিকে বিএফডিসি ঘাট এলাকায় এফবি মঞ্জু নামে একটি মাছ ধরার ট্রলার থেকে ২৮০ কেজি হাঙর মাছ জব্দ করার কথা জানান তিনি।

তবে অভিযানের সময় কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি কোস্ট গার্ড কর্মকর্তা জানিয়েছে।

পরে জব্দ করা হরিণের মাংস ও হাঙর মাছ পাথরঘাটা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।

আরবি
বরগুনার তালতলীতে একটি বসতঘর থেকে অত্যন্ত প্রাণঘাতী ও বিরল প্রজাতির বিষধর ‘বড় কৃষ্ণকালাচ’ সাপ উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’ (এএলপি)। পরে মঙ্গলবার বিকেলে সাপটিকে...
ভ্রমণের আনন্দ এক নিমেষেই রূপ নিল সীমাহীন শোকে। বরগুনার পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দীর্ঘ ৩৩ ঘণ্টা পর উদ্ধার করা হলো রাবেয়া আক্তার জুঁই (১৫) নামের এক স্কুলছাত্রীর ভাসমান মরদেহ।
বরগুনার বেতাগীর উত্তর রানীপুরে ডাঙার খালের তিন কিলোমিটার সড়কে প্রায় এক হাজার ফলদ, ভেষজ ও সৌন্দর্য বর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়েছে। 
বরগুনায় ২০ পিস ইয়াবাসহ গেজেটভুক্ত এক ‘জুলাই যোদ্ধা’কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (৮ আগস্ট) রাতে সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর