স্ত্রী জামায়াতের রোকন, নিজেও ছিলেন বিএনপি নেতা, অবশেষে ভিড়লেন জামায়াতে

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৯:০০ পিএম

বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সেনা কর্মকর্তা এনামুল হক সালাম হাওলাদার জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। 

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে মোকামিয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন তিনি।

উপজেলা জামায়াতের আমির ও সেক্রেটারির উপস্থিতিতে এ যোগদান অনুষ্ঠিত হয়।

যোগদান উপলক্ষে বক্তব্যে এনামুল হক সালাম হাওলাদার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদর্শ এখনো তিনি লালন করেন। তবে পাঁচ আগস্ট-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও রাজনীতির সঙ্গে তার নীতি-নৈতিকতার মিল না হওয়ায় বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এনামুল হক আরও বলেন, জামায়াতের নীতি-নৈতিকতা, আদর্শ এবং দলটির আমির শফিকুর রহমানের রাজনৈতিক আদর্শ তাকে আকৃষ্ট করেছে। পাশাপাশি বরগুনার দুই আসনের সংসদ প্রার্থী সুলতান আহমেদের নীতি-নৈতিকতাও তার পছন্দ বলে জানান তিনি।

এ বিষয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাদাত হোসেন বলেন, এনামুল হক সালাম হাওলাদার একজন ধর্মপ্রাণ ও দেশপ্রেমিক মানুষ। একসময় বিএনপির রাজনীতি করলেও দীর্ঘদিন ধরে ধর্মভিত্তিক রাজনীতির প্রতি মনোনিবেশ করেছেন। তার স্ত্রী জামায়াতের রোকন এবং মোকামিয়া ইউনিয়ন জামায়াতের সভানেত্রী বলে জানান তিনি।

শাহাদাত হোসেন আরও বলেন, সালাম হাওলাদারের জামায়াতে যোগদানের মধ্য দিয়ে মোকামিয়া ইউনিয়নকে ন্যায়ভিত্তিক ও হিংসামুক্ত হিসেবে গড়ে তোলার প্রত্যয় রয়েছে তাদের।

অনুষ্ঠানে বেতাগী উপজেলা জামায়াতের আমির সাইদুল ইসলাম সোহরাব, নায়েবে আমির রফিকুল ইসলাম বিশ্বাস, মোকামিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি নাসির উদ্দিন, সেক্রেটারি শামীম হোসেন ও বায়তুল সেক্রেটারি শরীফ মো. আমানুল্লাহসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
আর্থিক অসচ্ছলতা জয় করে উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন বরগুনার মেধাবী শিক্ষার্থী কণা রানী। তবে বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে আর্থিক সঙ্কট তার সামনে বড়ো বাধা হয়ে দাঁড়িয়েছিলো।...
বরগুনায় নাশকতা, ককটেল বিস্ফোরণ, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
বরগুনায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের...
বরগুনার পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে রান্নার প্রস্তুতির সময় ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ট্রলারের মালিকসহ তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে পাথরঘাটা মাছের খাল...
‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, তা হবে না। এদের চিনে রাখুন।’—দলের নেতা-কর্মীদের উদ্দেশে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
ঢাকায় একটি বাসায় ব্লেন্ডার মেশিন বিস্ফোরণে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদের বার্ন ইনস্টিটিউটের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ...
ডিসেম্বর মাস ঘিরে সীমান্ত পথে যেন কোনো ‘অবৈধ বা বিতর্কিত ব্যক্তি’ বাংলাদেশে প্রবেশ করতে না পারেন, সে জন্য সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে...
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুই দিনের টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বগুড়ায় পাকা আমন ধানসহ এক হাজার ৫৪১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধান; অনেক জমির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর