কণার স্বপ্ন পূরণে পাশে থাকবে বরগুনা জেলা প্রশাসন

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পিএম

আর্থিক অসচ্ছলতা জয় করে উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন বরগুনার মেধাবী শিক্ষার্থী কণা রানী। তবে বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে আর্থিক সঙ্কট তার সামনে বড়ো বাধা হয়ে দাঁড়িয়েছিলো। এমন পরিস্থিতিতে তার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বরগুনা জেলা প্রশাসন।

কণা রানী বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের কুমরাখালী গ্রামের গৌতম হাওলাদারের মেয়ে। সীমিত সামর্থ্যের পরিবারের সন্তান হয়েও অধ্যবসায় ও কঠোর পরিশ্রমে তিনি উচ্চমাধ্যমিকে জিপিএ-৫ পান। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।

পরিবার জানায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পরবর্তী পড়াশোনার খরচ কীভাবে জোগাড় হবে, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন কণা ও তার স্বজন। বিষয়টি নজরে এলে বরগুনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সোহেল হাফিজের প্রচেষ্টায় এবং জেলা প্রশাসক তাছলিমা আক্তারের উদ্যোগে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়।

সহায়তা পেয়ে কৃতজ্ঞতা জানিয়ে কণা বলেন, আর্থিক সঙ্কটের মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। জিপিএ-৫ পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখলেও আর্থিক সীমাবদ্ধতা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। জেলা প্রশাসকের এই সহযোগিতা তার স্বপ্নপূরণের পথে বড়ো অনুপ্রেরণা হয়ে থাকবে। ভবিষ্যতে ভালোভাবে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হয়ে মানুষের পাশে দাঁড়াতে চান তিনি।

এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, আর্থিক অসচ্ছলতা যেন কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন ও স্বপ্নপূরণের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যে জেলা প্রশাসন কাজ করছে। মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

একাত্তর/এসি
বরগুনায় নাশকতা, ককটেল বিস্ফোরণ, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
বরগুনায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের...
বরগুনার পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে রান্নার প্রস্তুতির সময় ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ট্রলারের মালিকসহ তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে পাথরঘাটা মাছের খাল...
বরগুনার বেতাগীসহ জেলার বিভিন্ন স্থানে রাতের আঁধারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তালা দেওয়া ও ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র বলছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা...
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুই দিনের টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বগুড়ায় পাকা আমন ধানসহ এক হাজার ৫৪১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধান; অনেক জমির...
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে অতিবৃষ্টিতে বাগেরহাটে ৪৩৬ দশমিক ৫০ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৫০ হেক্টর জমির ধান ও সবজিসহ বিভিন্ন ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে...
ধূমপায়ী নারীদের বন্ধ্যাত্বের ঝুঁকি অধূমপায়ী নারীদের তুলনায় ৪০ শতাংশ বেশি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। একই সঙ্গে তামাকের ব্যবহার পুরুষের প্রজননস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে এবং...
বগুড়ায় স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর