স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে ফাঁসে ঝুললেন স্বামী

আপডেট : ০৯ মে ২০২৪, ০৬:৫৬ পিএম

পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে আহত করে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন এক যুবক। বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।

নিহত আলী পণ্ডিত মহিপুরের হারুন পণ্ডিতের ছেলে। তিনি পেশায় জেলে। মাদকাসক্ত ছিলেন তিনি। নিহতের কুড়ালের কোপে আহত স্ত্রী সুমিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, পেশায় জেলে আলী মাদকাসক্ত ছিলেন। প্রায় প্রতিদিনই তিনি স্ত্রীকে মারধর করতেন। দুপুরে স্ত্রীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে তাকে কুড়াল দিয়ে মাথায় ও মুখে কোপ দেন তিনি। তখন স্ত্রী রক্তাক্ত অবস্থায় দৌড়ে গিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন।

পরিবার ও পুলিশ আরও জানায়, এরপর স্ত্রী মারা যেতে পারে ভেবে ভয় পেয়ে ঘরে গিয়ে গলায় ফাঁস দেন আলী। অনেকক্ষণ তার কোন সাড়া না পেয়ে আলীর বোন তাকে খুঁজতে ঘরে গেলে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কুয়াকাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, খবর পেয়ে মহিপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর