টানা দ্বিতীয়বার ভান্ডারিয়ার চেয়ারম্যান হলেন মিরাজুল

আপডেট : ১২ মে ২০২৪, ০৮:২৭ পিএম

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হিসেবে টানা দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মিরাজুল ইসলাম।

ভান্ডারিয়া উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও পিরোজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায় সাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান পদে মোট চারজন প্রার্থী মনোনয়ন দাখিল করলেও যাচাই বাছাইয়ের সময় মাহিবুল হোসেন মাহিম নামে এক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। পরে তিনি মনোনয়ন বাতিলের বিরুদ্ধে কোনো আপিলও করেন নি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রোববার এহসাম হাওলাদার ও সালাহউদ্দিন হাওলাদার নামে দুইজন চেয়ারম্যান প্রার্থী স্বশরীরে জেলা রিটার্নিং কার্যালয়ে উপস্থিত হয়ে তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে আর কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় মিরাজুল ইসলামকে উপজেলা চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন।

মিরাজুল ২০২৩ সালে বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য।

কেএসএইচ
এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
পিরোজপুর সদরে নিজ ছেলে-মেয়ের খাবারে বিষ দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।
পিরোজপুরে মাত্র সাত দিনের ব্যবধানে একটি এলাকায় দুটি আলাদা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে একই এলাকা থেকে আরও এক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। পরপর এই জোড়া খুন ও নিখোঁজের ঘটনায় পুরো এলাকায়...
পিরোজপুরের এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে তার পুত্রবধূসহ তিনজনের বিরুদ্ধে। পরকীয়ায় বাধা দেওয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ পরিবারের। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পুত্রবধূ ও তার...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর