মধ্যরাত থেকে সাগরে মাছ ধরা ৬৫ দিন বন্ধ

আপডেট : ১৯ মে ২০২৪, ০৯:২৪ পিএম

সাগরে মাছের উৎপাদন ও প্রজনন বাড়াতে রোববার মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে ইলিশসহ সব ধরনের মাছ শিকার। এই নিষেধাজ্ঞা থাকবে ৬৫ দিন পর্যন্ত। 

সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ঘোষিত এ নিষেধাজ্ঞা চলবে ২৩ জুলাই রাত ১২টা পর্যন্ত। এই সময়ের মধ্যে দেশের সামুদ্রিক জলসীমানায় সব ধরনের মাছ শিকার, পরিবহনসহ নিষিদ্ধ থাকবে সংরক্ষণও। 

মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, মে-জুন মাস হচ্ছে সাগরে বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন মৌসুম। প্রজনন নিরাপদ ও প্রজননের পর রেণু মাছের বেড়ে ওঠা নিশ্চিত করতে প্রতিবছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন গভীর সমুদ্রে মাছ আহরণে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এদিকে নিষেধাজ্ঞা চলাকালে কর্মহীন হয়ে পড়বে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার প্রায় ২০ হাজার জেলে। তবে এইসময় নিবন্ধিত তালিকাভুক্ত প্রতি জেলেকে প্রথম ৫৬ কেজি এবং পরে ৩০ কেজি করে মােট ৮৬ কজি চাল দেওয়া হবে।

মৎস্য বিভাগের তথ্যমতে, রাঙ্গাবালী উপজেলায় নিবন্ধিত ১৬ হাজার ৮০৯ জন  জেলে রয়েছেন। এর মধ্যে ১২ হাজার ৮২০ জন জেলে এবার খাদ্য সহায়তা পেতে পারেন। 

তবে জেলেদের দাবি, নিবন্ধিত এবং অনিবন্ধিত অনেক জেলেই নিষেধাজ্ঞাকালীন সরকারি খাদ্য সহায়তা থেকে প্রতিবার বঞ্চিত হয়। 

একাত্তর/এসি
বঙ্গোপসাগরে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে আরোপিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা কাল বৃহস্পতিবার (১১ জুন) মধ্যরাতে শেষ হচ্ছে।
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে ১৪ ভারতীয় জেলেসহ একটি ফিশিং ট্রলার আটক করেছে নৌবাহিনী।
রোববার দিনগত রাত ১২টার পর শেষ হয়েছে সাগর ও নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা। দীর্ঘদিন পর রাত থেকে স্বপ্ন নিয়ে নদী ও সমুদ্রে নেমেছেন জেলেরা। তাদের আশা, কাঙ্ক্ষিত মাছের দেখা মিলবে।
টানা দুই মাস মাছ ধরে মাছ শিকারে নিষেধাজ্ঞায় কক্সবাজারের জেলেদের পরিবারে চরমভাবে অভাব ভর করেছে। কাজহীন পড়ে থাকায় সংসারে খাবার, সন্তানদের পড়াশোনা সব কিছুই বন্ধ এখন। 
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর