কিশোরদের ঝগড়ার পর চাঁদপুরে রণক্ষেত্র, নিহত এক

আপডেট : ১২ জুন ২০২৪, ১০:৪২ এএম

চাঁদপুরে বিবাদমান দুটি গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত এবং পুলিশসহ ২০ জন আহত হয়েছেন। চিকিৎসক জানিয়েছে, নিহত যুবকের মাথায় গুলির আঘাতের চিহ্ন রয়েছে। আহতদের অনেকে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, নিতাইগঞ্জ রোডে দুই কিশোরের হাতাহাতির ঘটনায় পরে এটি সংঘর্ষে রূপ নিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত জেলা শহরের পুরান বাজারের পলাশের মোড়, মেরকাটিজ রোড ও নিতাইগঞ্জ রোডে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

এ ঘটনার পর পুরান বাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা সেখানে টহল দিচ্ছেন। 

নিহত যুবকের নাম আল-আমিন খান (৩০)। পেশায় তিনি অটোরিকশার চালক ছিলেন। তিনি ওই এলাকার আব্দুল মজিদ খানের ছেলে।  

স্থানীয়রা জানান, কিছুদিন আগে পুরান বাজার মেরকাটিজ রোডের রনি নামে এক কিশোরের সঙ্গে নিতাইগঞ্জ রোডের জুয়েল নামের অপর কিশোরের হাতাহাতির ঘটনা ঘটে। মূলত ওই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় নিতাইগঞ্জ রোডে যুবকদের সঙ্গে মেরকাটিজ রোড এলাকার যুবকদের সংঘর্ষ হয়। এতে দুই পক্ষ একে অপরকে ইট পাটকেল নিক্ষেপ এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে। 

নিহতের বাবা মজিদ খান জানান, ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। কারা গুলি করেছে তা শনাক্ত করে দ্রুত বিচারের দাবি জানান তিনি।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওমর ফারুক জানান, আল-আমিন নামে ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথার ডান পাশে গুলির আঘাত রয়েছে। ধারনা করা হচ্ছে, তিনি গুলির আঘাতে মারা গেছেন।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় বলেন, আগে থেকেই দুই পক্ষের বিরোধ ছিল। তা থেকেই সংঘর্ষের সূত্রপাত। হত্যাটি কারা ঘটনাটি ঘটিয়েছে, তা তদন্ত করে আইনের আওতায় আনা হবে। এই সংঘর্ষে আমাদের কিছু পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করা হয়। শিগগিরই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

একাত্তর/এসি
চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনা নদীর প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায়...
চাঁদপুরের কচুয়ায় গভীর রাতে বসতঘরের সিঁধ কেটে চুরি করতে গিয়ে বাধা দেওয়ায় এক বৃদ্ধাকে হত্যা করেছে একদল চোর।
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, বড় বড় সবগুলো ঘাটে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে যাত্রীদের কোনো সমস্যা না হয়। ঘাটে যে সব সমস্যা রয়েছে সেগুলোর কাজ চলছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর