পরিবারের হাল ধরতে পারলেন না হৃদয়

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৬:৫২ পিএম

দুই বছর পর পড়াশোনা শেষ করে সংসারের হাল ধরতে চেয়েছিলেন পটুয়াখালীর হৃদয় চন্দ্র। কিন্তু কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের সময় চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে মরতে হয়েছে তাকে। একমাত্র ছেলেকে হারিয়ে এখন বাকরুদ্ধ তার পরিবার। চেয়েছেন হত্যার বিচার।

গত ১৮ জুলাই রাতে বড় বোন মিতুর সাথে শেষ কথা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্রের। সে সময় পরিবারের সবার খোঁজ নেন হৃদয়। কে জানতো এটিই তার শেষ কথা।

হৃদয়ের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়। তার বাবা কাঠমিস্ত্রি আর মা বাসা-বাড়িতে কাজ করেন।

নিজেদের হাড়ভাঙা পরিশ্রমের টাকায় এ দম্পতি মানুষ করতে চেয়েছিলেন একমাত্র ছেলেকে। মাকে প্রায়ই বলতেন, আর কয়েকটা বছর পর তাদের আর কষ্ট করতে হবে না। কিন্তু একটি গুলি শেষ করে দিয়েছে তার স্বপ্ন।

হৃদয়ের মা-বাবা কান্নাজড়িত কণ্ঠে প্রশ্ন রাখেন, কী অপরাধ ছিলো হৃদয়ের? কেনো তাকে এভাবে মরতে হলো।

বিশ্ববিদ্যালয়ের ভর্তির পর টিউশনি করে নিজের খরচ চালাতো হৃদয়। ভার ছিলো পুরো পরিবারেরও। তার হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে বিচার চেয়েছে এলাকাবাসী।

তাদের দাবি, হৃদয়ের মতো ভদ্র এবং মেধাবী ছেলে পুরো এলাকায় পাওয়া যাবে না।

১৮ জুলাই চট্টগ্রামের বহদ্দারহাটে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয়। সেখানেই চলমান সহিংসতায় গুলিবিদ্ধ হন তিনি। ২৩ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

 

একাত্তর/আরএ
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর