সাগরে দুই ভারতীয় জাহাজসহ ৩১ জেলে আটক, ৫০ মণ মাছ জব্দ

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০১:০২ পিএম

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্রে বাংলাদেশের জলসীমা থেকে দুটি ভারতীয় জাহাজ ও ৩১ জেলেকে আটক করেছে নৌবাহিনী। এসময় ইলিশসহ প্রায় ৫০ মণ বিভিন্ন সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। নৌ বাহিনীর পক্ষ থেকে আটকদের ভারতীয় বলা হলেও পুলিশ বলছে এখনও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার রাতে সমুদ্রে অভিযান চালিয়ে জাহাজসহ তাদের আটক করা হয়। আটক ট্রলিং দুটি হলো জয় জগন্নাথ ও মা বাসন্তী। 

বুধবার এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়, সকাল সাড়ে ১০টায় পায়রা বন্দরের জেটিতে আটক ট্রলিং জাহাজ জগন্নাথ ও মা বাসন্তীকে নিয়ে আসেন নৌবাহিনী সদস্যরা। 

বানৌজা শহীদ আখতার উদ্দিন জাহাজের কমান্ডিং অফিসার লে. কমান্ডার মোহাম্মদ মসিউল ইসলাম বলেন,  মা ইলিশ রক্ষায় ২২ দিন মাছ শিকারে নিষেধাজ্ঞা বাস্তবায়নে গভীর সমুদ্রে নিয়মিত টহল চলছিল। এসময় ওই ট্রলিং জাহাজ দুটি দেখে সমুদ্রে ধাওয়া করা হয়। জাহাজ দুটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও আটক করা হয়। ভারতীয় পতাকাবাহী জাহাজ দুটিতে ৩১ জন জেলে ছিলো। রাতেই তাদের আটক করে কলাপাড়া থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বাড়ি ভারতের ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকায়। 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, আটক জেলেদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এসময় ইলিশসহ প্রায় ৫০ মণ বিভিন্ন সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। 

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ জুয়েল ইসলাম বলেন, আটক জেলেদের পরিচয়, ঠিকানা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।  

মা ইলিশ রক্ষায় গত ১৩ সেপ্টেম্বর থেকে তিন নভেম্বর পর্যন্ত সাগর ও নদীতে ২২ দিনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

একাত্তর/এসি
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর