জলে ফিরলো জালে আটকা ২০০ বছর বয়সী কচ্ছপ

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৯:২৬ পিএম

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় জেলের জালে প্রায় ২০০ বছর বয়সে একটি কচ্ছপ ধরা পড়ে। ৫০ কেজি ওজনের কচ্ছপটি পরে পরিবেশবাদী সংগঠন ও বনবিভাগের সহযোগিতায় আবারও জলে ছেড়ে দেওয়া হয়েছে।

রোববার ভোর ছয়টার দিকে উপজেলার পক্ষিয়া বন সংলগ্ন আগুনমুখা নদীতে সাইফুল ইসলাম নামে এক জেলের জালে ধরা পড়ে। এদিন বিকেল পাঁচটার দিকে কচ্ছপটি ওই নদীতেই ছেড়ে দেওয়া হয়। 

জেলে সাইফুল ইসলাম জানান, মাছ ধরার জন্য শনিবার রাতে নদীতে জাল ফেলি। ভোরে সেই জাল তোলার সময় প্রায় ৫০ কেজি ওজনের একটি কচ্ছপ  ধরা পড়ে। বের করার সময় জালটি ছিঁড়ে গেছে। কচ্ছপটি লোন্দা স্লুইজ গেইটে আনা হলে শত লোক দেখতে ভিড় করে।  

এনিমেল লাভার্স অব পটুয়াখালী ও প্রাণী কল্যাণ পরিবেশবাদী সংগঠনের গলাচিপা উপজেলার টিম লিডার মো. সোহেল হোসেন রাসেল বলেন, কচ্ছপটির নাম জলপাইরাঙা কাছিম (Olive ridley sea turtle/Lepidochelys olivacea) বাংলাদেশে এটি পান্না কাসিম নামে পরিচিত । 

জেলে ফারুক মিয়া ও ওয়াসিম মৃধা জানান, এ ধরনের কচ্ছপ আগে কখনও জালে ধরা পড়েনি।  

পক্ষিয়া বন বিভাগের বিট অফিসার মো. জামাল হোসেন জানান, কাছিমটির বয়স দেড় থেকে ২০০ বছর হবে। এর ওজন প্রায় ৫০ কেজি ।  

গলাচিপা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, বিকেল পাঁচটার দিকে পানপট্টি এলাকার সংলগ্ন আগুন মুখা নদীতে ট্রলার যোগে কচ্ছপটি অবমুক্ত করা হয়েছে।

পান্না কাছিম সাতটি সাগর কচ্ছপের ক্ষুদ্রতম প্রজাতিগুলোর একটি। এই প্রজাতির কাছিম প্রশান্ত মহাসাগর, দক্ষিণ আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগর এলাকার উষ্ণ পানিতে বাস করে। বাংলাদেশে এই প্রজাতির কাছিমের প্রধান আবাসস্থল হলো সেন্ট মার্টিন দ্বীপ, সুন্দরবন এবং বঙ্গোপসাগরের অন্য দ্বীপপুঞ্জ।

জলপাইরঙা সাগর কাছিম বিশ্বজুড়ে গ্রীষ্মপ্রধান এলাকার উপকূলে দেখা যায়। প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের ভারত, আরব, জাপান, মাইক্রোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এর উপকূল এলাকা এবং আটলান্টিক মহাসাগরীয় ব্রাজিল, সুরিনাম, গায়ানা, ফ্রেঞ্চ গায়ানা এবং ভেনেজুয়েলার উপকূল এলাকায় এদের দেখতে পাওয়া গেছে। 

ক্যারিবিয়ান সাগরের পুয়ের্তো রিকো, পূর্ব প্রশান্ত মহাসাগরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ, চিলির উপকূল আর ক্যালিফোর্নিয়া উপসাগরেও এদের পাওয়া গেছে। এদের পরিযায়ী গতিবিধির উপর বিস্তর গবেষণা না হলেও অন্তত ৮০টি দেশের উপকূল ব্যবহার করার তথ্য পাওয়া গেছে। ঐতিহাসিকভাবে এই প্রজাতিটি প্রাচুর্যময়। ১৯৬৮ সালেই কেবল মেক্সিকো উপকূল থেকে ১০ লাখ জলপাইরঙা সাগর কাছিম আহরণ করা হয়েছিল। 

প্রজননের অন্যতম জায়গা গোয়াতে সেপ্টেম্বর থেকে মার্চ এদের প্রজননের সময়কাল। স্ত্রী কাছিম হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাদের জন্মস্থানে ফিরে আসে ডিম পাড়বার জন্য। পুরুষ কাছিম কখনও ডাঙ্গায় ওঠেনা। 

একাত্তর/এসি
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর