গলাচিপা প্রেসক্লাবের সভাপতি হারুন, সম্পাদক সাকিব

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৪:০৭ পিএম

দৈনিক নয়াদিগন্ত পত্রিকার গলাচিপা উপজেলা সংবাদদাতা মো. হারুন অর রশিদকে সভাপতি ও একাত্তর টেলিভিশনের নিজস্ব সংবাদদাতা সাকিব হাসানকে সাধারণ সম্পাদক করে পটুয়াখালীর গলাচিপা প্রেসক্লাবের ২০২৫-২০২৬ মেয়াদে দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে প্রেসক্লাব অস্থায়ী কার্যালয়ে কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন, সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম (দি ফিনান্সিয়াল এক্সপ্রেস), যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম মোল্লাহ (দৈনিক প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ সাব্বির আহমেদ ইমন (এশিয়ান টিভি), দপ্তর সম্পাদক আল মামুন (দৈনিক মানব কন্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আরেফিন লিমন (দৈনিক বাংলাদেশ সমাচার), সমাজ কল্যান সম্পাদক মুঃ ইশরাত হোসেন মাসুদ(দৈনিক প্রতিদিনের কাগজ)।

সদস্য হিসেবে আছেন- শংকর লাল দাস (দৈনিক জনকণ্ঠ), মো. মশিউর রহমান বাবুল (দৈনিক যুগান্তর), মো. কাওসার (দৈনিক সমকাল), জসিম উদ্দিন আহমেদ (দৈনিক খোলা কাগজ/এশিয়ান টেলিভিশন), আহসান জিকো (বিজয় টিভি), মাজাহারুল ইসলাম মলি (দৈনিক মানব জমিন)।

নতুন এ কমিটি ২০২৫ সালের পহেলা জানুয়ারি থেকে দায়িত্বভার গ্রহণ করবে এবং ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবে।

একাত্তর/আরএ
পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার অদম্য স্বপ্ন শৈশব থেকেই পুষে রেখেছিলেন মশিউর। কিন্তু সেই স্বপ্নে হঠাৎ করেই কালবৈশাখীর মতো আঘাত হানে প্রাণঘাতী ব্যাধি ক্যান্সার। কিন্তু হাসপাতালের বিছানা, একের পর এক...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে পাঁচ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণে কারসাজির অভিযোগের সংবাদটি প্রচারের ছয় ঘণ্টার মধ্যে তদন্তে নেমেছে এলজিইডি। 
একাত্তর টেলিভিশনের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি আজিজুর রহমান রনির বাড়িতে দিনে-দুপরে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 
নোয়াখালীর সোনাইমুড়ী প্রেসক্লাবের ২৫ বছরে পদার্পণ উপলক্ষে রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। একইসাথে সাংবাদিকতা, সমাজসেবা, শিক্ষা, রত্নগর্ভা মা, আইন পেশা'সহ বিভিন্ন ক্যাটাগরিতে গুণিজনদের সম্মাননা প্রদান...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর