পটুয়াখালীতে অতিরিক্ত বাস ভাড়া আদায়ে সাত বাসে জরিমানা

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১২:৪৫ পিএম

পটুয়াখালী জেলা বাস টার্মিনাল এলাকায় ঢাকা গামী পরিবহন বাসগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে সাতটি বাসকে ৫৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে আটটা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত যৌথ বাহিনীর সহায়তায় এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান। 

অভিযানে পটুয়াখালী সদর আর্মি ক্যাম্পের মেজর রাসেল খানের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্য ও জেলা পুলিশের সদস্যরা অংশ নেন।

অভিযানে মিজান পরিবহনের মো. শাহিনকে পাঁচ হাজার, নিশাত পরিবহনের বাপ্পি ইসলামকে পাঁচ হাজার, ডলফিন পরিবহনের মো. সোহাগকে পাঁচ হাজার এবং শাকুরা পরিবহনের মো. বদরুলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি তিনটি পরিবহনকেও ভিন্ন পরিমাণে জরিমানা করে মোট ৫৪ হাজার টাকা আদায় করা হয়েছে।

কুয়াকাটা-ঢাকা রুটের মিজান পরিবহনের এক যাত্রী জুয়েল মৃধা বলেন, স্বাভাবিক দিনের ৬৫০ টাকার ভাড়া ৯০০ টাকা নিচ্ছে। প্রতিবাদ করলেই বলে, ‘গেলে যা আর না গেলে নাই।’

আর সাকুরা পরিবহনের যাত্রী রুকসানা বেগম বলেন, আমি আমতলী থেকে উঠেছি, ৭০০ টাকার ভাড়া ১০০০ টাকা নিচ্ছে। কী করবো বলেন, বাধ্য হয়ে যেতে হচ্ছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের এ অভিযান ভবিষ্যতেও চলবে। 

একাত্তর/এসি
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর