সাত বাচ্চা রেখে নিখোঁজ মা বিড়াল, সন্ধান পেতে মাইকিং

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১১:৪৭ এএম

বরগুনার আমতলীতে হারিয়ে যাওয়া একটি পার্সিয়ান প্রজাতির বিড়ালের সন্ধান পেতে শহরজুড়ে মাইকিং করেছেন এক যুবক। বিড়ালটির সাতটি বাচ্চা থাকায় সেগুলোকে বাঁচাতে মা বিড়ালটির সন্ধানে তিনি মাইকিং করেন।

শনিবার (১৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে আমতলী পৌরসভার ৫নং ওয়ার্ডের টিএনটি রোড এলাকার একটি বাড়ি থেকে বের হয়ে ওই বিড়ালটি হারিয়ে যায়। পরে রাত সাড়ে ৯টার দিকে শহরের বিভিন্ন জায়গায় বিড়ালটির সন্ধান পেতে মাইকিং করা হয়।

এ সময় মাইকে মো. সানাউল্লাহ নামের ওই যুবক বলেন, দুপুর দেড়টার দিকে আমতলী পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের এম স্কুল সংলগ্ন মো. শাহরিয়া নামে এক বাসিন্দার বাসা থেকে সাদা রঙের পার্সিয়ান প্রজাতির একটি বিড়াল হারিয়ে গেছে। ওই বিড়ালটির ছোট ছোট সাতটি বাচ্চা আছে। এ অবস্থায় যদি মা বিড়ালটিকে খুঁজে পাওয়া না যায় তাহলে বাচ্চাগুলো মারা যাবে।

আরো বলা হয়, শহরের কেউ যদি ওই বিড়ালটির সন্ধান পেয়ে থাকেন, তাহলে মালিক সানাউল্লাহর মোবাইল নম্বরে যোগাযোগ করুন।

মো. সানাউল্লাহ বলেন, এখন পর্যন্ত মা বিড়ালের সন্ধান পাইনি। কেউ আটকে রাখলে ছেড়ে দিন, নয়তো বাচ্চাগুলো বাঁচানো যাবে না।

জানতে চাইলে তিনি একাত্তরকে বলেন, দেড় বছর ধরে বিড়ালটিকে আমাদের বাসায় পুষে রেখেছিলাম। দুপুরের দিকে বিড়ালটি ঘর থেকে বের হয়ে যায়। সাতটি বাচ্চা রেখে দীর্ঘ সময় পর রাতেও বিড়ালটি বাড়িতে ফিরে না আসায় মনে হচ্ছে কেউ ধরে আটকে রাখতে পারে। আর এ কারণেই বিড়ালটির সন্ধান পেতে মাইকিং শুরু করেছি।

একাত্তর/আরএ
বরগুনার তালতলীতে একটি বসতঘর থেকে অত্যন্ত প্রাণঘাতী ও বিরল প্রজাতির বিষধর ‘বড় কৃষ্ণকালাচ’ সাপ উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’ (এএলপি)। পরে মঙ্গলবার বিকেলে সাপটিকে...
ভ্রমণের আনন্দ এক নিমেষেই রূপ নিল সীমাহীন শোকে। বরগুনার পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দীর্ঘ ৩৩ ঘণ্টা পর উদ্ধার করা হলো রাবেয়া আক্তার জুঁই (১৫) নামের এক স্কুলছাত্রীর ভাসমান মরদেহ।
বরগুনার বেতাগীর উত্তর রানীপুরে ডাঙার খালের তিন কিলোমিটার সড়কে প্রায় এক হাজার ফলদ, ভেষজ ও সৌন্দর্য বর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়েছে। 
বরগুনায় ২০ পিস ইয়াবাসহ গেজেটভুক্ত এক ‘জুলাই যোদ্ধা’কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (৮ আগস্ট) রাতে সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর