কলাপাড়ায় পাঁচদিন ধরে মুষলধারে বৃষ্টি অব্যাহত

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১১:৫৭ এএম

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আজও উত্তাল পটুয়াখালী কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। সমুদ্রে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা বেড়েছে দুই থেকে তিন ফুট। এ কারণে সাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে সাগরে টিকতে না পেরে শতশত ট্রলার আলীপুর, মহিপুর মৎস্য বন্দরে আশ্রয় নিয়েছে। এতে উপকূলে সামুদ্রিক মাছের সংকট দেখা দিয়েছে।

এদিকে বৃষ্টি অব্যাহত থাকায় টিয়াখালী নদীর জোয়ারে পানিতে গত চারদিনের মতো বুধবারও (৯ জুলাই) প্লাবিত হয়েছে পশ্চিম লোন্দা গ্রাম।

এ গ্রামের অন্তত দুইশ’ পরিবার পানি বন্দী হয়ে পড়ছে। এছাড়া রাবনাবাদ ও আন্ধার মানিক নদীর জোয়ারের পানিতে আজও চর চান্দুপাড়া ও গইয়াতলা বাঁধের রিভার সাইডের কয়েকশ’ ফুট বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।

খেপুপাড়া আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানান, লঘুচাপের প্রভাবে পায়রা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। এভাবে ভারি বৃষ্টি আরো দুই দিন অব্যাহত থাকবে বলে জানান।

 

একাত্তর/আরএ
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় লঘুচাপ হিসেবে...
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর