পায়রা বন্দরে সেতুর শার্টার ভেঙে শ্রমিক নিহত, আহত তিন

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৭ পিএম

পায়রা বন্দরে নির্মাণাধীন একটি সেতুর শার্টার ভেঙে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। তাদের মধ্যে দুই জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১০টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা বন্দরের নিকটবর্তী নির্মাণাধীন চার লেন বিশিষ্ট এক্সট্রা ডোজ কেবল সেতুর শার্টার ভেঙে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম রাসেল হাওলাদার (২৬)। তিনি কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। আহতরা হলেন- গাইবান্ধা জেলার আলম (৪০), রঞ্জু (৩৫) শেরপুর জেলার রাকিবুল হাসান।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, সকালে আন্ধারমানিক নদীর ওপর নির্মাণাধীন চার লেন সেতুর পূর্ব অংশে শার্টারিংয়ের কাজ চলছিলো। এ সময় হঠাৎ শার্টারিং ভেঙে নিচে পড়ে যায়। এতে শার্টারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হন আরও তিন শ্রমিক। 

তারা জানান, দুর্ঘটনার পর স্থানীয় ও সহকর্মীরা আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আবদুল মালেক জানান, রাসেল হাওলাদার ঘটনাস্থলেই মারা গেছেন। তার শরীর ও মাথায় গুরুতর আঘাত ছিলো। আহত রঞ্জু ও রাকিবুল হাসানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। অপর আহত আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া ও লালুয়া ইউনিয়নের চিংগড়িয়া গ্রামকে সংযুক্ত করতে আন্ধারমানিক নদীর ওপর এ সেতুটি নির্মাণ করা হচ্ছে। সেতুর নির্মাণ কাজ বাস্তবায়ন করছে চায়না রেলওয়ে ব্রিজ কনস্ট্রাকশন গ্রুপ (সিআরবিজি) এবং চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড (সিসিইসিসি)। প্রায় এক হাজার ১৮০ মিটার দৈর্ঘ্যের সেতুটির কাজ ২০২৬ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

একাত্তর/এসি
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর