জন্ম-মৃত্যু নিবন্ধন: দেশসেরা গলাচিপা উপজেলা ও ইউএনও ইজাজুল

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৩:৫৭ পিএম

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চলতি বছরের জুলাই মাসে সারাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে পটুয়াখালীর গলাচিপা উপজেলা। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি কাজ সম্পন্ন করে উপজেলাটি ২১১ দশমিক পাঁচ শতাংশ সাফল্য অর্জন করেছে, যা দেশের উপজেলা পর্যায়ে সর্বোচ্চ।

মঙ্গলবার (১১ আগস্ট) রেজিস্টার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন) এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

পাওয়া তথ্যানুযায়ী, জুলাই মাসে গলাচিপা উপজেলায় ৪২৮টি জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রার বিপরীতে ৬৩৭টি নিবন্ধন করা হয়। অন্যদিকে ১১৬টি মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রার বিপরীতে নিবন্ধন সম্পন্ন হয়েছে ৩১৮টি। সব মিলিয়ে উপজেলার সার্বিক অর্জনের গড় দাঁড়িয়েছে ২১১ দশমিক পাঁচ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা খুলনার দাকোপ উপজেলার অর্জন ১৩০ শতাংশ।

কেবল উপজেলা নয়, আঞ্চলিক অর্জনেও এগিয়ে রয়েছে পুরো অঞ্চলটি। জুলাই মাসে ৭৭ দশমিক পাঁচ শতাংশ অর্জন নিয়ে বিভাগ হিসেবে সারাদেশে প্রথম হয়েছে বরিশাল বিভাগ। আর জেলা পর্যায়ে ১১৩ দশমিক ৯ শতাংশ অর্জন করে প্রথম স্থানের গৌরব অর্জন করেছে পটুয়াখালী জেলা।

নিজের প্রতিক্রিয়া জানিয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, দেশসেরা হওয়ায় আমি আনন্দিত। জন্ম-মৃত্যু নিবন্ধনের সঙ্গে যুক্ত সবাই নিরলস পরিশ্রম করেছেন। আমি টিম লিডার হিসেবে কাজ তদারকি করেছি মাত্র। সবার সমন্বিত প্রচেষ্টার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।

আবুজর মো. ইজাজুল হক গত দুই মাসেও বরিশাল বিভাগের সেরা ইউএনও নির্বাচিত হয়েছিলেন। এর আগে ২০২৪-২০২৫ অর্থবছরে দুমকী উপজেলায় দায়িত্ব পালনকালেও উপজেলাকে বর্ষসেরা এবং নিজে বর্ষসেরা ইউএনও হওয়ার গৌরব অর্জন করেছিলেন।

বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আহসান হাবিব জানান, সারা দেশের মধ্যে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে এই তিন ধাপেই শীর্ষ স্থান লাভ করা একটি অত্যন্ত সুখবর। জেলা প্রশাসক, ইউএনও ও স্থানীয় জনপ্রতিনিধিদের পারস্পরিক সহযোগিতার ফলেই এ সফলতা এসেছে বলে তিনি উল্লেখ করেন।

একাত্তর/এসি
পটুয়াখালীর গলাচিপায় বিষধর সাপের কামড়ে এক ব্যক্তি মারা গেছেন। পরিবারের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরও অ্যান্টিভেনম ও প্রাথমিক চিকিৎসা না দিয়ে অন্য হাসপাতালে পাঠিয়ে দিলে পটুয়াখালী সদর...
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করেছে থানা-পুলিশ। গত দুই মাসে নিয়মিত অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে দায়ের করা হয়েছে ২২টি মামলা।...
আকাশে মেঘ জমলেই পটুয়াখালীর গলাচিপার দক্ষিণ চরখালী গ্রামের জরাজীর্ণ একটি কুঁড়েঘরে নেমে আসে চরম আতঙ্ক। মাথার ওপর নেই কোনো টিন; জীর্ণ পাতার বেড়া আর রোদে-বৃষ্টিতে ঝুলে পড়া এক টুকরো পলিথিনই এখন পাঁচ...
পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের উলানিয়া বাজার সংলগ্ন বেড়িবাঁধের ওপর নির্মাণাধীন একটি সড়কে ঝুম বৃষ্টির মধ্যেই জমে থাকা পানির ওপর আরসিসি (রিজিড পেভমেন্ট) ঢালাই কাজ করার অভিযোগ উঠেছে।
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৫ জন।
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
বুধবার রাতে এক বিরল ও মনোমুগ্ধকর মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী। বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে চাঁদ সরাসরি সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসার সাথে সাথে কমতে শুরু করবে দিনের আলো।...
১২ আগস্ট বুধবার এক বিরল ও ঐতিহাসিক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে ইউরোপ ও যুক্তরাজ্যের কোটি কোটি মানুষ। গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে ইউরোপের মূল ভূখণ্ডে এটিই প্রথম বলয়গ্রাস বা পূর্ণগ্রাস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর