স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান করছেন স্ত্রী

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০২:২৫ পিএম

কিডনি রোগে আক্রান্ত স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নিয়ে ভালোবাসা, ত্যাগ ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালীর গলাচিপার মেয়ে মন্দিরা রানী পাল।  

মন্দিরা রানী পাল বর্তমানে গৌরনদীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। পারিবারিক সূত্রে জানা যায়, ২০০৪ সালে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের বাসিন্দা ও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুদাম পালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মন্দিরা রানী পাল।

২০১৯ সালে প্রথমবারের মতো সুদাম পালের কিডনির জটিলতা ধরা পড়ে। এরপর দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা চলে। নানা পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার পর চিকিৎসকেরা তাঁর জীবন বাঁচাতে দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। কিন্তু উপযুক্ত কিডনিদাতা না পাওয়ায় অনিশ্চয়তার মধ্যে পড়ে পরিবারটি। এমন পরিস্থিতিতে স্বামীর জীবন রক্ষায় নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নেন স্ত্রী মন্দিরা রানী পাল।

কিডনি প্রতিস্থাপনের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, আদালত, আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন তাঁরা। এরপর চিকিৎসার উদ্দেশ্যে গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ থেকে ভারতের দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালের অধীনে চিকিৎসাধীন রয়েছেন এই দম্পতি। প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে আগামী ২৪ নভেম্বর কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ করা হয়েছে।

চিকিৎসা যেন সফলভাবে সম্পন্ন হয় এবং তাঁরা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন—এ জন্য দেশবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন এই শিক্ষক দম্পতি।এদিকে স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর এমন আত্মত্যাগের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মন্দিরা রানী পালের প্রশংসা করছেন। অনেকেই এই দম্পতির প্রতি ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশ করে তাঁদের চিকিৎসার সাফল্য এবং দ্রুত সুস্থতা কামনা করছেন।

একাত্তর/কেএম
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
‘বাঁচলে একসঙ্গেই বাঁচব, মরলে একসঙ্গেই মরব’- শুধুমাত্র মুখের কথা নয়, নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই উক্তির সার্থকতা প্রমাণ করেছেন শরীয়তপুরের জসিম উদ্দিন। নিজের একটি কিডনি প্রিয়তমা স্ত্রীর শরীরে...
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত দলীয় নেতাকর্মীদের আর্থিক সহায়তা প্রদান করেছেন। 
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামী আরিফ তার স্ত্রী সোনিয়ার ঘাড় ও হাত ভেঙে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।  মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) রাতে উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী...
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো...
দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি অথবা সমমান পর্যায়ে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের...
ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করা ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সারা দেশে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসবে। আগামী মঙ্গলবার থেকে আকাশ...
সোনিয়া গান্ধীর জীবন নিয়ে সিনেমা তৈরির পরিকল্পনা হয়েছিল প্রায় দুই দশক আগে। আর সেই সিনেমায় সোনিয়ার চরিত্রে অভিনয়ের জন্য বেছে নেওয়া হয়েছিল ইতালির অভিনেত্রী মনিকা বেলুচিকে। ২০০৬ সালে ‘সোনিয়া’ নামের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর