নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা ও বানোয়াট: পুলিশ

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০২:১৯ পিএম

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওর কিছু অংশ আগে ধারণ করা এবং কিছু অংশ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে দাবি করেছে পুলিশ।

পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভিডিও প্রকাশ করে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন। পুলিশের দাবি, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। ওই ঘটনায় কোনো হিন্দু পরিবারের সদস্য বা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি।

পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ছয়টার দিকে নড়াইলের কালিয়া থানার বেন্দারচর সুইচগেটসংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির একটি মিছিলে হামলা করেন। এতে শাহীন শেখ (৪৫) ও সোহেল মোল্যা (৪০) নিহত হন। শাহীন শেখ কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক এবং সোহেল মোল্যা কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক ছিলেন।

শাহীন শেখের বাবার নাম নিসার শেখ। তার বাড়ি কালিয়া উপজেলার মির্জাপুর গ্রামে। সোহেল মোল্যার বাবার নাম মোতালেব মোল্যা। তার বাড়ি বড় কালিয়া গ্রামে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার পরপরই অভিযান চালিয়ে এতে জড়িত থাকার অভিযোগে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাসকে (২১) গ্রেপ্তার করা হয়। তারা দুজনই বেন্দারচর গ্রামের বুলু বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, ওই হত্যাকাণ্ডের জের ধরে গতকাল শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে নিহত দুজনের বিক্ষুব্ধ আত্মীয়স্বজন এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী আকস্মিকভাবে বেন্দারচর গ্রামে জড়ো হন। পরে তারা হত্যাকাণ্ডে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা করে চলে যান।

খবর পেয়ে কালিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে পুলিশ।

একাত্তর/কেআই
বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) প্রলয় কুমার জোয়ারদারসহ ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে মোহাম্মদ ওবায়দুর রহমান নামের আরেক পুলিশ কর্মকর্তাকে...
সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৭ জন কর্মকর্তাকে একযোগে দেশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। বুধবার পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ...
পরিদর্শক পদ থেকে পদোন্নতি দিয়ে পুলিশের ৭৮ কর্মকর্তাকে সহকারী পুলিশ সুপার (এএসপি) করা হয়েছে।
গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক সমালোচনা ও গণহত্যার অভিযোগের মধ্যেও দেশটির সঙ্গে ভারতের সুসম্পর্ক ও অস্ত্র বাণিজ্য অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেস নেতা...
কিডনি রোগে আক্রান্ত স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নিয়ে ভালোবাসা, ত্যাগ ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালীর গলাচিপার মেয়ে মন্দিরা রানী পাল।
দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি অথবা সমমান পর্যায়ে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের...
ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করা ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সারা দেশে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসবে। আগামী মঙ্গলবার থেকে আকাশ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর