খাগড়াছড়িতে জাল টাকাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সংবাদের ভিত্তিতে তাকে আটক করে খাগড়াছড়ি জেলা পুলিশ।
পুলিশ জানায়, সংবাদের ভিত্তিতে বাগড়াছড়ি থানাধীন ৮নং খাগড়াছড়ি পৌর ওয়ার্ডের খাগড়াছড়ি দক্ষিণ বাজারের লক্ষী নারায়ণ মন্দিরের পূর্ব পাশে অভিযান চালিয়ে অভিযুক্ত মো. আব্বাসকে (৩৫) আটক করা হয়।
তিনি কিশোরগঞ্জ সদরের জৌসাল কালিকাবারি গ্রামের বাসিন্দা।
গ্রেফতারের সময় অভিযুক্তের কাছ থেকে এক হাজার টাকার পাঁচটি জাল নোট এবং ৫০০ টাকার ১২টি জাল নোট জব্দ করা হয়।
পুলিশ সুপার মুক্তা ধর জানান, পুলিশ জাল টাকা রুখতে নজরদারি বাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা হয়েছে।
