খড়ের গাদায় চাপা পড়ে মা ও দুই শিশুর মৃত্যু

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৭ পিএম

ফেনীতে ধানের খড়ের গাদায় চাপা পড়ে মাসহ দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- সুমি আক্তার (৩৫), তার দুই সন্তান শাহিদ (৫) ও সিয়াম (২)। সুমি আক্তার ওই এলাকার প্রবাসী টিপু আলমের স্ত্রী।

স্থানীয়রা জানান, গবাদি পশুর জন্য খড় কাটছিলেন সুমি। এসময় তার দুই সন্তান পাশে ছিলো। এক পর্যায়ে দুই সন্তানসহ সুমি খড়ের গাদায় চাপা পড়েন তারা। তাদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ আবুল হাসিম জানান, তিন জনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

একাত্তর/এসি
ফেনীর ফুলগাজীতে গৃহবধূ কাজল আক্তার (৩৫) হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে র‍্যাব। আইন প্রয়োগকারী সংস্থাটি বলছে, ঋণের কিস্তির টাকা পরিশোধের জন্য চুরি করতে গিয়েই কাজল আক্তারকে হাত-পা বেঁধে নৃশংসভাবে...
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে পুলিশ পরিচয়ে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের চেষ্টা চালিয়েছে এক যুবক ও তার সহযোগীরা। পুলিশের স্টিকার লাগানো হাইয়েস গাড়ি নিয়ে ওই ছাত্রীকে তুলে নেওয়ার সময়...
ফেনীতে এক ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। প্রত্যক্ষদর্শীদের বায়ানে জানা যায়, প্রথমে একটি অ্যাম্বুলেন্সকে বাসের ধাক্কা এবং...
ফেনীতে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেয়াকে কেন্দ্র করে এক গৃহবধূকে তালাক দিয়েছেন স্থানীয় এক স্বেচ্ছাসেবক লীগ নেতা।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর