খাগড়াছড়িতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৭ এএম

খাগড়াছড়িতে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলার গুইমারা উপজেলার ক্যামেরুন নামক স্থানে ঝিরির পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

তারা হলো, গুইমারার ক্যামেরুন পাড়ার নজমহন ত্রিপুরার সন্তান অপুবিশ্বাস ত্রিপুরা (৭) ও চনে রঞ্জন ত্রিপুরা (৫)।

পুলিশ জানায়, দুই শিশু ঝিরির পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। বিকালে পরিবার তাদের না দেখে খোঁজ শুরু করে। পরে ঝিরির পানিতে পড়ে থাকতে দেখেন। শিশু দুটিকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গুইমারা থানার অফিসার ইনচার্জ রাজিব কর বলেন, মৃত দুই শিশুর ময়নাতদন্তের রিপোর্ট করা হয়েছে। আইনি পদক্ষেপ নেওয়া হবে।

একাত্তর/পিএজে
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের দুই হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
নেত্রকোণায় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলার খালিয়াজুড়ী উপজেলার জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ পদ্মা নদীতে গোসল করতে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুদের সবাই একে অপরের নিকটাত্মীয়।
উচ্চ বেতনের চাকরির লোভনীয় আশ্বাসে কম্বোডিয়ায় গিয়ে অনলাইন স্ক্যাম সেন্টারের অন্ধকার জগতে আটকা পড়া ৩০ জন বাংলাদেশি অবশেষে দীর্ঘ মুক্তিকষ্ট শেষে দেশে ফিরে এসেছেন।
গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনাকে বিএনপির ‘দলীয় সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন জামায়াতে...
রাজধানীর ভাটারায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) আব্দুল্লাহ আল জহিরের মালিকানাধীন এবং স্বল্পমেয়াদে ভাড়া দেওয়া একটি থ্রিপ্লেক্স বাসায় গভীর রাতে সফল অভিযান চালিয়েছে...
রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষীর মাঝে ১২ কোটি প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  মঙ্গলবার বিকালে রাজশাহীর হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয় মাঠে আখচাষীদের প্রণোদনা প্রদান ও জনসভায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর