নিখোঁজের পরদিন ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৩ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের পরদিন এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার তারাবো পৌরসভার দক্ষিণ মাসাবো এলাকার একটি পরিত্যক্ত বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জমি ব্যবসায়ীর নাম ফালান শিকদার (৫০)। তিনি স্থানীয় বরপা এলাকার মদন শিকদারের ছেলে।

নিহতের পরিবারের বরাতে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) আতাউর রহমান জানান, শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি ব্যবসায়ী ফালান শিকদার। রোববার বিকেলে দক্ষিণ মাসাবো এলাকার একটি পরিত্যক্ত বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওসি আতাউর আরও জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের পাশে দুইটি সিরিঞ্জ ও তরল জাতীয় পদার্থসহ একটি বোতল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের যেকোনো সময়ে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

একাত্তর/আরএ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর