চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৬:২৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জ পদ্মা নদীতে গোসল করতে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুদের সবাই একে অপরের নিকটাত্মীয়।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে জুমার নামাজের সময় সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামে মরা পদ্মা নদীতে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচ শিশু হলো—চরচাকলা গ্রামের মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮), শরিফুলের মেয়ে শরিফা (১২) এবং প্রবাসফেরত রাজমিস্ত্রি নিজামুল হকের দুই মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পাঁচ শিশু একসঙ্গে নদীতে গোসল করতে নামে। সাঁতার কাটার একপর্যায়ে এক শিশু পানিতে তলিয়ে যেতে লাগলে তাকে বাঁচাতে বাকিরা এগিয়ে যায়। এ সময় একে একে পাঁচজনই নদীর পানিতে ডুবে যায়। পরে আশপাশের লোকজন এসে নদী থেকে তাদের নিথর দেহ উদ্ধার করেন।

নিহত দুই বোন সুমাইয়া ও সুরাইয়ার মা খতিজা বেগম তার কোলজুড়ে থাকা ছোট সন্তান হুমায়রাকে নিয়ে কান্নায় ভেঙে পড়ে বলেন, পেটের দায়ে স্বামী বিদেশে। বড়ো দুই মেয়েই তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলো, এখন ওর বাবাকে আমি কী বলে সান্ত্বনা দেবো? 

তাদের দাদা ওমর আলী অশ্রুসজল চোখে বলেন, প্রবাসে থাকা ছেলেকে দুই নাতনির মৃত্যুর কথা কী জবাব দেবেন, তা ভেবে পাচ্ছেন না।

দেবীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হাফিজুর রহমান বলেন, এই এলাকায় এতো বড়ো ও মর্মান্তিক দুর্ঘটনা এই প্রথম। একসঙ্গে পাঁচ শিশুর প্রাণহানিতে পুরো ইউনিয়নজুড়ে শোকের মাতম চলছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসীম ফিরোজ জানান, খবর পেয়েই পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় এবং সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন গভীর শোক প্রকাশ করে বলেন, একসঙ্গে এতো অল্প বয়সী পাঁচ শিশুর প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক। শোকসন্তপ্ত পরিবারগুলোকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রতিটি পরিবারকে তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং প্রশাসন তাদের পাশে রয়েছে।

একাত্তর/এসি
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
নেত্রকোণায় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলার খালিয়াজুড়ী উপজেলার জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বলেছেন, বাংলাদেশ গড়ার প্রতিটি ঐতিহাসিক মোড়ে তরুণ সমাজ সবসময় নেতৃত্বের আসনে থেকেছে এবং একটি স্বনির্ভর, নিরাপদ ও...
বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করার সময় একটি বিশাল বহুজাতিক সুপারট্যাংকারে বিধ্বংসী হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।...
কিশোরগঞ্জের বিখ্যাত ও ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিগত ছয় বছরে সংগৃহীত উপহারের এক বিষ্ময়কর ও চোখধাঁধানো পরিসংখ্যান উন্মোচন করেছে জেলা প্রশাসন। দীর্ঘ হিসাব-নিকাশ শেষে সোমবার রাতে জানানো হয়ছে,...
মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত ও সংকটময় পরিস্থিতির পটভূমিতে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা এবং স্থানীয় কঠোর আইন মেনে চলার বিশেষ নির্দেশনা প্রদান করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর