নোয়াখালীতে চোর সন্দেহে ধাওয়া, বৃদ্ধের মৃত্যু

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০২ পিএম

নোয়খালীতে চোর সন্দেহে ধাওয়ায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয়দের দাবি, ধাওয়ার পর তিনি খালে পড়ে মারা গেছে। তবে পুলিশ বলছে, ওই ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পিটিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদে দুই জনকে আটক করেছে।

শনিবার ভোরে জেলার হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের কাজীর টেক গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ খবির উদ্দিন (৬৪)। তিনি উপজেলার বুড়িরচর ইউনিয়নের বুড়িরচর গ্রামের বাসিন্দা। 

স্থানীয়রা জানায়, ভোরে গ্রামের এক বাসিন্দা নদী থেকে মাছ ধরে বাড়ি এসে দেখতে পান তার ঘরের জানালার পাশে কেউ দাঁড়িয়ে আছেন। তিনি চোর বলে চিৎকার করলে আশপাশের লোকজন ঘর থেকে বের হয়ে ধাওয়া দেয়।

তাদের দাবি, এক পর্যায়ে খবির উদ্দিন নিজেকে রক্ষা করার জন্য দৌড় দিলে বাড়ির পাশে খালে পড়ে মারা যান।

পুলিশ জানায়, নিহতের মাথায় এবং মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, চোর সন্দেহে ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

হাতিয়া থানার অফিসার ইনচার্জ জিসান আহমেদ বলেন, ওই ব্যক্তির মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পিটিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/পিএজে/এসি
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর