পূরণ হচ্ছে আরেকটি স্বপ্ন, ১২ নভেম্বর ট্রেন যাবে কক্সবাজার

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১২:৩২ পিএম

আগামী ১২ নভেম্বর চট্টগ্রাম-দোহাজারি-কক্সবাজার রেলসড়ক দিয়ে ট্রেন চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর রেল চলাচলের ট্রায়াল রান হবে দুই নভেম্বর। ইতিমধ্যে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার রেললাইন নির্মাণের কাজ শেষ হয়েছে।

সোমবার সকালে চট্টগ্রাম কালুরঘাট সেতুর সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। 

তিনি বলেন, ট্রেন চলাচল শুরু হলে নিয়মিত ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে পর্যটন শহর কক্সবাজারে ট্রেন যাবে। এতে অল্প খরচে যাত্রীরা কক্সবাজার থেকে আসা যাওয়া করতে পারবেন। বহু প্রতিক্ষীত কক্সবাজার রুটে ট্রেন চলাচলের মধ্যদিয়ে  যাতায়াত ব্যবস্থা সহজ হবে।  

কালুরঘাট সেতুর সংস্কার কাজ পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে প্রকল্প পরিচালক, রেলসচিবসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে দোহাজারী থেকে রেলপথ পরিদর্শন করেন মন্ত্রী। এসময় নতুন নির্মিত বিভিন্ন সেতুও পরিদর্শন করেন রেলমন্ত্রী।

কক্সবাজারের আইকনিক রেলস্টেশন

কী নেই এই ঝিনুক আকৃতির এই আইকনিক রেলস্টেশনে! নিচতলায় থাকছে টিকেট কাউন্টার, অভ্যর্থনা কেন্দ্র, শপিংমল ও রেস্তোরাঁ। কক্সবাজারের আইকনিক স্টেশনে থাকছে তারকা মানের হোটেল, মসজিদ, শিশু যত্ন কেন্দ্র ও চলন্ত সিঁড়ি। আছে এটিএম বুথ, পোস্ট অফিস, ট্যুরিস্ট ইনফরমেশন বুথসহ নানা সুবিধা।

শীতাতপ নিয়ন্ত্রিত এই অত্যাধুনিক রেলস্টেশনে এক সঙ্গে সময় কাটাতে পারবেন অন্তত ৪৬ হাজার যাত্রী। স্টেশনের প্রায় সব কাজই শেষ। চলছে শেষ মুহূর্তের কিছু সাজ সজ্জার কাজ।

দৃষ্টিনন্দন আইকনিক রেল স্টেশনটির দূরত্ব সমুদ্রসৈকত থেকে মাত্র তিন কিলোমিটার দূরে চান্দেরপাড়া এলাকার। ২৯ একর জমির ওপর ২২৫ কোটি টাকা তোলা হয়েছে দেশের সব থেকে সুন্দর রেল স্টেশনটি।

এক লাখ ৮৭ হাজার বর্গফুট আয়তনের ছয়তলা ভবনের রেলস্টেশনে চারদিকে গ্লাস ফিটিংস ও চীন থেকে আনা স্টিলের ক্যানোফি স্থাপন করা হয়েছে।

দোহাজারি-কক্সবাজার রেলপথ

দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার রেললাইন প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে ১০টি স্টেশন। এগুলো হলো- কক্সবাজার, রামু, ইসলামাবাদ, ডুলাহাজারা, চকরিয়া, হারবাং, লোহাগাড়া, সাতকানিয়া ও দোহাজারী।

১৮ হাজার ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০০ কিলোমিটারের এই রেলপথ চালু হলে পর্যটনের নতুন দিগন্ত সূচিত হবে। কম খরচে বিলাসবহুল ট্রেনে চড়ে পর্যটকেরা বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকত দেখার সুযোগ পাবেন।

প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক আবুল কালাম চৌধুরী বলেন, ‘আমরা আশা করছি, সেপ্টেম্বরের ৩০ তারিখের মধ্যেই ঢাকা থেকে কক্সবাজার রুটে ট্রায়াল রান শুরু হবে। আর এরপর শুরু হবে বাণিজ্যিক ট্রেন চলাচল।’

দূরত্ব, সুবিধা ও টেন ভেদে ঢাকা থেকে কক্সবাজারের ভাড়াও আলাদা হবে বলে জানালেন আবুল কালাম চৌধুরী।

তিনি বলেন, কিলোমিটার ও ট্রেনভেদে ভাড়া হবে। আন্ত:নগর ট্রেনের জন্য এক রকম। লোকাল ট্রেনের জন্য আরেক রেট, আবার স্লিপারের জন্য হবে ভিন্ন ভাড়া। 

একাত্তর/এসি
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর