রাঙ্গাবালীতে আওয়ামী লীগ অফিস ভাঙচুর, বিস্ফোরণ

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১০:১৭ এএম

পটুয়াখালীতে আওয়ামী লীগের অফিসে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রোববার রাত সাড়ে ১০টার দিকে জেলার রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের পুলঘাট বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দাবি, পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে। তারা জানান, সোমবার সদর ইউনিয়ন আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ  করতে রাতে দলীয় অফিসে নেতাকর্মীরা প্রস্তুতি সভা করছিল। এমন সময় বিএনপির ৫০-৬০ জনএসে অফিসের সামনে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে ২০-২৫ জন অফিসের ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নৈরাজ্য সৃষ্টি করতে বিএনপির দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে আমাদের অফিসে হামলা চালিয়েছে। আমরা এ  ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম মজুমদার বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছি। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত দুইটি ককটেল উদ্ধার করা হয়েছে। হামলকারীদের আটকে অভিযান চলছে। 

একাত্তর/এসি
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর