১ নভেম্বর আখাউড়া-আগরতলা রেলপথ উদ্বোধনের সম্ভাবনা

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৪:৫৭ পিএম

আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথের চূড়ান্ত ট্রায়াল শেষে হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী পহেলা নভেম্বর রেলপথটির উদ্বোধন হতে পারে।

সোমবার প্রকল্প পরিচালক আবু জাফর মিয়া রেলপথটি পরিদর্শন শেষে এ কথা জানিয়েছেন। 

এর আগে বাংলাদেশ রেলওয়ের ছয় জন স্টাফ নিয়ে আখাউড়া গঙ্গাসাগরের নবনির্মিত রেলস্টেশন থেকে পাঁচ বগির ট্রায়াল ট্রেন ভারতের আগরতলার নিশ্চিন্তপুর রেলস্টেশন ছেড়ে গেছে। 

প্রকল্প পরিচালক জানান, গুরুত্বপুর্ণ এ রেলপথটি উদ্বোধনের জন্য এখন প্রস্তুত। দুই দেশের প্রধানমন্ত্রীর মাধ্যমে এ মেগা প্রকল্পটি উদ্বোধনের কথা রয়েছে। পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল সফল হওয়ায় আগামী পহেলা নভেম্বর এ রেলপথটি উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। 

তিনি জানান, দুই দেশের মধ্যে প্রথম দিকে পণ্যবাহী ট্রেন এবং পরে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে। 

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ২০১৮ সালের জুলাইয়ে আখাউড়ার গঙ্গাসাগর থেকে আগরতলার নিশ্চিন্তপুর পর্যন্ত ১২ দশমিক ২৪ কিলোমিটার রেল পথ নির্মাণের কাজ শুরু হয়। এ মধ্যে বাংলাদেশের অংশে রয়েছে ৬.৭৮ কিলোমিটার রেলপথ। করোনা মহামারিসহ নানা সঙ্কটের কারণে দেড় বছর মেয়াদি প্রকল্পের কাজ শেষ করতে সময় লাগছে পাঁচ বছরেরও বেশি। ভারতের ঠিকাদারী প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রকল্পটির কাজ  সম্পন্ন করে।

একাত্তর/এসি
প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় মিত্রবাহিনীর শহীদ সেনা ও জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রী স্তম্ভ’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর