গাজীপুরে পুলিশের গুলিতে শ্রমিক নিহতের অভিযোগ

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৪:৩৩ পিএম

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন চলাকালে এক শ্রমিক পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে।

সোমবার সকালে ভোগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওই শ্রমিকের নাম রাসেল হাওলদার (২২)। তিনি নগরীর মালেকের বাড়ি এলাকার ডিজাইন এক্সপ্রেস লিমিটেডের ইলেট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ঝালকাঠির সদরে বিনাইকাঠি গ্রামে। তিনি গাজীপুর মহানগরের গাছা থানাধীন কলম্বিয়া কারখানার পাশের নুর আলমের বাসার ভাড়াটিয়া ছিলেন। 

শ্রমিকরা জানান, বেতন বাড়ানোর দাবিতে সকালে ভোগড়াসহ আশপাশের এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিভিন্ন কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল করছিলেন। শ্রমিক আন্দোলনের প্রেক্ষিতে ডিজাইন এক্সপ্রেস লিমিটেড কারখানা ছুটি দেয়া হয়। 

এ সময় পুলিশ আন্দোলনরত অন্য কারখানার উশৃঙ্খল শ্রমিকদের ওপর গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। তখন রাসেল গুলিবিদ্ধ হয়ে জখম হয়। প্রথমে তাকে তায়ারুন্নেছা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হয়। 

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. তারেক হাসান জানান, হাসপাতালে একজন গার্মেন্ট কর্মীকে মৃত অবস্থায় আনা হয়। তার গলা ও শরীরে ছোট ছোট গোলাকার লাল রঙের দাগ ছিল। আবার হাতেও পুরোপুরি ব্যান্ডেজ করা ছিল। মরদেহ পুলিশের মাধ্যমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে ময়না তদন্ত করানো হবে।

তিনি বলেন, ওই যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে মনে হয়নি। তবে ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। 

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ওসি মো. আবু সিদ্দিক জানান, পোশাক কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। এক পর্যায়ে তারা একটি সিকিউরিটি কোম্পানির গাড়িতে অগ্নিসংযোগ করেন। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে গুলিবিদ্ধ হয়ে কেউ মারা গেছেন এমনটা তার জানা নেই।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, রাসেলের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

একাত্তর/এসি
চট্টগ্রামের দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) ভোরে জেলার রাউজান উপজেলার বিএমএ ব্রিকফিল্ড এলাকা থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়...
পাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে গুলিতে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। তাদের উদ্ধার করে...
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে কাভার্ড ভ্যানের এক চালক নিহত হয়েছেন। রোববার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার কুমারটেক এলাকায় এই ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জ সংলগ্ন চাঁদপুরের মোহনপুর এলাকায় মেঘনা নদীতে বালু তোলা নিয়ে দ্বন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে দুই জন নিহত হয়েছেন। গুলিতে আহত হয়েছেন আরও একজন। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর