চট্টগ্রামে যাত্রী সেজে বাসে আগুন

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১১:২৮ এএম

বিএনপির ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিন চট্টগ্রামে যাত্রী সেজে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

মঙ্গলবার সকাল ছয়টার দিকে নগরীর ইপিজেড থানার সল্টগোলা ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।

ইপিজেড থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হোসাইন জানান, সকাল ছয়টার দিকে সল্টগোলা ক্রসিং এলাকায় যাত্রী তোলার জন্য লোকাল বাসটি দাঁড়িয়ে ছিল। এ সময় যাত্রীবেশে দুই জন বাসে উঠে আগুন দিয়ে দ্রুত চলে যায়। ঘটনায় জড়িতদের শনাক্ত করার কাজ চলছে।

এদিকে অবরোধে সিটি গেইট এলাকায় একটা প্রাইভেট কার ভাঙচুর করে অবরোধ সমর্থনকারীরা। অবরোধে নগরীতে যান চলাচল স্বাভাবিক থাকলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূর পাল্লার বাস চলাচল কম দেখা গেছে। শান্তি-শৃঙ্খলা রক্ষায় নগরজুড়ে ও নগরীর প্রবেশমুখে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশ ও বিজিবি।  

এর আগে, সোমবার রাত ১০টায় নগরীর জিইসি মোড়ে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাসটি বিয়ের অনুষ্ঠানে পটিয়া থেকে যাত্রী নিয়ে এসেছিল। কে বা কারা বাসটিতে আগুন দিয়ে সটকে পড়ে।

একাত্তর/এসি
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর