পটুয়াখালীতে ট্রাকের ধাক্কায় ইউপি সদস্য নিহত, চেয়ারম্যানসহ আহত দুই

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০২:০৭ পিএম

পটুয়াখালীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রাকের ধাক্কায় এক ইউনিয়ন পরিষদ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইউপি চেয়ারম্যানসহ দুই জন।

বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে জেলা মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের শিংবাড়িতে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মনিন্দ্র চন্দ্র হাওলাদার (৪৫)। তিনি উপজেলার পাঁচ নম্বর কাকড়াবুনিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং কিসমতপুর গ্রামের বিরাজ মােহন হাওলাদারের ছেলে। 

আহতরা হলেন- ওই ইউপির চেয়ারম্যান মো. সেলিম মিয়া ও সাবেক ছাত্রলীগ নেতা মো. নুরুজ্জামান।

ট্রাকটিকে পুলিশ আটক করতে সক্ষম হলেও  ঘাতক চালক পালিয়ে যেতে সক্ষম হয়। 

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান জানান, সকালে রাস্তার পাশে দাঁড়িয়ে চেয়ারম্যানের সঙ্গে কথা বলছিলেন মনিন্দ্র নুরুজ্জামান। এ সময় মির্জাগঞ্জ থেকে বরগুনাগামী একটি মালবাহী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মনিন্দ্রকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখনে তিনি মারা যান। 

তিনি জানান, অপর দুই আহতের ইউপি চেয়ারম্যান সেলিম মিয়ার পা ভেঙে গেছে এবং নুরুজ্জামান মাথায় আঘাত পেয়েছেন। পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

একাত্তর/এসি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর