খাগড়াছড়ি হানাদার মুক্ত দিবস

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৯:০৯ এএম

খাগড়াছড়ি হানাদার মুক্ত দিবস শুক্রবার। এ উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শোভাযাত্রা, আলোচনা সভাসহ বেশ কিছু কর্মসূচির আয়োজন করেছে।

১৫ ডিসেম্বর রক্তক্ষয়ী যুদ্ধ শেষে পাকিস্তানি হানাদার ও তার দোসরদের হটিয়ে খাগড়াছড়ি শহরকে মুক্ত করা হয়। তার আগের দিন ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ভাইবোনছড়া প্রতিরক্ষা ঘাঁটি থেকে মুক্তিযোদ্ধারা ফাইটিং ফোর্স নিয়ে খাগড়াছড়ি সদরের দিকে অগ্রসর হতে থাকেন। 

মুক্তিযোদ্ধা ফিলিপ বিজয় ত্রিপুরা একাত্তরকে জানান, সবশেষ পানছড়ির ভাইবোনছড়ায় ফাইটিং পেট্রোল পার্টি কর্তৃক ১৪ ডিসেম্বর গাছবান কুকিছড়া এলাকায় পাকবাহিনীর দোসর মিজো ও হানাদারদের সঙ্গে মুক্তিবাহিনীর প্রচণ্ড যুদ্ধ হয়। তাতে টিকতে না পেরে মিজোরা পাহাড়ের দিকে পালিয়ে যায়। সেদিন খাগড়াছড়ি ও আশপাশ এলাকা থেকে পাকহানাদার বাহিনী ও তাদের দোসর মিজোদের হটানোর মাধ্যমেই হানাদার মুক্ত হয়ে যায়। ১৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের ‘খাগড়াছড়ি’ মুক্ত ঘোষণা করা হয়।

১৫ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ির তৎকালীন ‘এসডিও অফিস’ -এর সবচেয়ে উঁচু জায়গায় আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার পতাকা উড়িয়েছিলেন তৎকালীন মুক্তিযুদ্ধের সংগঠক দোস্ত মোহাম্মদ চৌধুরীসহ অন্য মুক্তিযোদ্ধারা।

গ্রুপ কমান্ডার অশোক চৌধুরী বাবুল, মংসাথোয়াই চৌধুরী, জুলু মারমাসহ অনেকেই সেখানে উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের দুই হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর