টাকা ছিনতাইয়ে বাধা দেয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১২:০৫ পিএম

কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে কচ্ছপিয়ার মোরাপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ মোক্তার আহমদ ওই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় ব্যাংক থেকে তোলা ও ক্ষেতের এক লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন মোক্তার। মোরাপাড়ায় বাড়ির কাছে পৌঁছতে তার পথ আটকায় চিহ্নিত কয়েকজন দুর্বৃত্ত।

স্থানীয়রা জানান, মোরাপাড়ার সোহেল ও রাসেলসহ ১০-১২ জনের দুর্বৃত্ত প্রথমে মোক্তারকে মারধর করে টাকাগুলো ছিনিয়ে নিতে চেষ্টা করে। পরে অস্ত্র ও বন্দুক দিয়ে বেধড়ক মারধর করলে গুরুত্বর আহত হন তিনি। এসময় তার চিৎকারে এগিয়ে আসে বাড়ির লোকজন। তখন মোক্তারের ছেলে মনিরকেও মারধর করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

গুরুতর অবস্থায় উদ্ধার করে আহত মোক্তার ও তার সন্তানকে হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক মোক্তার আহমদকে মৃত ঘোষণা করেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, বিষয়টি শুনেছেন। তবে এখনও থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একাত্তর/জো
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর