লক্ষ্মীপুরে শ্মশানে হামলা, ভাঙচুর, আগুন

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১১:৩৭ এএম

লক্ষ্মীপুরে একটি শ্মশানে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। কেটে ফেলা হয়েছে শ্মশান প্রাঙ্গণের গাছপালা। আগুনে পুড়ে গেছে অফিস ও কালি প্রতিমা।

সোমবার রাতে জেলার রায়পুর উপজেলার পৌর শ্মশানে এ ঘটনা ঘটে। তবে শ্মশান কমিটির লোকজন ঘটনাটি প্রথমে চেপে গেলেও মঙ্গলবার সন্ধ্যায় একটি ভিডিও সোস্যালে ছড়িয়ে পড়লে তা জানাজানি হয়। এরপর ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সোমবার রাত আটটার দিকে শ্মশানের প্রধান ফটক বন্ধ করে সবাই চলে যায়। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এসে পুড়ে যাওয়া অফিস ও কালি প্রতিমা দেখা যায়। দুর্বৃত্তরা ফার্নিচার ভাঙচুর ও গাছপালাও কেটে ফেলে। পরে বিষয়টি কমিটির লোকজনকে জানানো হলে তারা গড়িমসি করেন। 

তাদের অভিযোগ, ঘটনা সোমবার রাতে ঘটনা ঘটলেও শ্মশান কমিটির লোকজন বিষয়টি দিনভর গোপন রাখেন এবং প্রশাসনকে তাৎক্ষণিক না জানিয়ে শুধু নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে বৈঠক করেন। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তাদের জানানো হলে মঙ্গলবার রাতে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এটি বিচ্ছিন্ন ঘটনা দাবি করে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখছি। এটি সাম্প্রদায়িক কোনো বিষয় নয়। এখানে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রয়েছে। তথ্য গোপন থাকার কোনো সুযোগ নেই। এটা বের হয়ে আসবেই।  মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

একাত্তর/এসি
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জকে উপজেলায় রূপান্তর করা হয়েছে এবং নোয়াখালী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ...
লক্ষ্মীপুরে সম্প্রতি দিনের বেলা একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যাসহ একাধিক আলোচিত অপরাধের ঘটনার পর রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর