জেলিযুক্ত চিংড়ি বিক্রির দায়ে লাখ টাকা জরিমানা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৬ পিএম

নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রি করার অপরাধে মেসার্স সততা মৎস্য এন্টারপ্রাইজকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় চৌমুহনীর গোলাবাড়িয়া মাছের বাজারে এ অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিনুর হাসান। এসময় বেগমগঞ্জ মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম পুলিশ ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন। 

বেগমগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আলমগীর আযাদী জানান, তারা গোপন খবরের ভিত্তিতে জানতে পারেন যে চৌমুহনীর গোলাবাড়িয়া মাছের বাজারে মেসার্স সততা এন্টারপ্রাইজ জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রি করছে। এমন অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিনুর হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

এরপর জেলিযুক্ত চিংড়ি বিক্রির অপরাধে মেসার্স সততা মৎস্য এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীকে ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক  মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে বলে জানান তিনি।

 

একাত্তর/জো
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর