নবীনগরে দীঘিতে ভাসা বিচ্ছিন্ন দুই পা উদ্ধার

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি দীঘিতে ভেসে উঠেছে দেহ থেকে বিচ্ছিন্ন দুইটি পা। রোববার বেলা ১১টার দিকে উপজেলার বিটঘর গ্রামের উত্তরপাড়া থেকে ভাসমান পা দুইটি উদ্ধার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান, স্থানীয়রা দীঘিতে পা দুইটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পা দুইটি উদ্ধার করে। উদ্ধার করা পা দুইটি কিছুদিন পূর্বে জেলা সদর থেকে উদ্ধার করা মাথা ও পা বিচ্ছিন্ন এক তরুণীর মরদেহের বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনাটির তদন্ত চলছে। বিষয়টি নিয়ে নবীনগর থানা পুলিশের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশ ও ডিবিসহ একাধিক টিম কাজ করছে। ময়নাতদন্তের জন্য পা দুটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

গত ৩১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সেন্দ গ্রামের একটি পুকুর পাড়ে ফেলে রাখা লাগেজ থেকে মাথা ও পা বিচ্ছিন্ন অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। ওই মরদেহের পরিচয় শনাক্তে কাজ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম।

 

একাত্তর/জো
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে হাদিম মিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৃতীয় দফায় সংঘর্ষে জড়িয়েছে ধরন্তি ও সূর্যকান্দি গ্রামের বাসিন্দারা।
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর