স্কচটেপে হাত-পা বেঁধে শিশু হত্যা, তিন দিনের রিমান্ডে মা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৯ পিএম

ফেনীতে স্কচটেপ দিয়ে হাত-পা ও মুখ বেঁধে সাত বছরের এক কন্যা শিশুকে হত্যার অভিযোগে মাকে তিন দিনের রিমান্ডে পেলো পুলিশ। বাবার দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদে সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তিন দিন রিমান্ড মঞ্জুর করে।

রোববার ফেনী জজকোর্টের আইনজীবী গাজী তারেক আজিজ জানান, শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা এ আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার পুলিশ নিহত শিশু ‍উম্মে সালমা লায়িমার মা আয়েশা বেগমকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। 

ছাগলনাইয়া-পরশুরাম সার্কেলের সহকারী পুলিশ সুপার ওয়ালী উল্লাহ জানান, শিশুটির বাবা নুরুন্নবী বাদি হয়ে গত মঙ্গলবার রাতে পরশুরাম থানায় হত্যা মামলা দায়ের করেন। রাতেই লামিয়ার মা আয়েশা বেগম ও সৎমা রেহানা আক্তারকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে গত বৃহস্পতিবার সকালে আয়েশাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ সৎমা রেহানাকে বাদির জিম্মায় ছেড়ে দেয়।

যা জানালো প্রাণে বেঁচে যাওয়া শিশু নিহা

ছয় ফেব্রুয়ারি দুপুরে পরশুরাম উপজেলার পৌর এলাকার বাঁশপদুয়া গ্রামে হেলমেট পরা দুই যুবক নুরুন্নবীর ভাড়া বাসায় গিয়ে নিজেদের বিদ্যুতের কর্মী পরিচয় দিয়ে দরজা খুলতে বলেন। 

নিহা জানায়, বিদ্যুৎ অফিসের লোক পরিচয় দিয়ে মাথায় হেলমেট পড়া দুই যুবক দুপুরে তাদের ঘরে ঢোকে। এসময় বাবা ও সৎ মা রেহানা আক্তার বাড়িতে ছিলেন না। তারা ঘরে ঢুকেই লামিয়ার হাত-পা ও মুখ স্কচটেপ দিয়ে বেঁধে শ্বাসরোধে হত্যা করে। এসময় নিহার সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় এবং কৌশলে ঘর বের হয়ে পাশের বাড়িতে আশ্রয় নেয়। পরে প্রতিবেশীদের ঘটনা জানালে তারা এসে দেখেন হাত-পা বাঁধা লামিয়ার মরদেহ মেঝেতে পড়ে আছে। এর আগে পালিয়ে যায় খুনিরা। খবর  পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

কী বলছেন স্থানীয়রা

চার বছর আগে লামিয়ার মা আয়েশা বেগমের সঙ্গে বিচ্ছেদ হয় নুরুন্নবীর। পরে তিনি দ্বিতীয় বিয়ে করেন। নিহত লামিয়া ও তার ১২ বছর বয়সী বড় বোন নিহা বাবার কাছে থাকতো। নুরুন্নবী দ্বিতীয় বিয়ে পর থেকে প্রথম স্ত্রীর সঙ্গে তার বিরোধ চরমে ওঠে। 

বাবার দাবি

নুরুন্নবীর ধারণা, তাকে ও তার দ্বিতীয় স্ত্রীকে ফাঁসাতে সাবেক স্ত্রী আয়েশা এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। 

একাত্তর/এসি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর